Jisshu Sengupta: মন ভেঙে খান খান, নীলাঞ্জনার নতুন পোস্টে কিসের বার্তা
যীশু-নীলাঞ্জনার সম্পর্কের ভাঙনের খবরে টলিপাড়ার অনকেরই মন ভেঙেছে। অনেকেই এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না সেকথা। এতোটা মিল ছিল দুজনের। এতো ঝড় ঝাপটা সামলেও তাঁরা একসঙ্গে ছিলেন।
টলিপাড়ার অনেকের কাছেই আদর্শ প্রেম ছিলেন যীশু-নীলাঞ্জনা। কিন্তু হঠাৎ করেই সব যেন ওলট পালট হয়ে গিয়েছে। কেউ আর হিসেব মেলাতে পারছেন না। যীশু নীলাঞ্জনার সম্পর্কে যে তৃতীয় কেউ এসে পড়তে পারে সেটাই কেউ বিশ্বাস করে উঠতে পারছ না কিন্তু কে সেই তৃতীয় ব্যক্তি?

শোনা যাচ্ছে এক গুজরাতি কন্যের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন যিশু। তিনি কোনও অভিনেত্রী বা মডেল নন। তিনি যিশুর আপ্ত সহায়ক। মুম্বইয়ে নাকি তাঁরা লিভ ইন করেন। দুদিকেই নাকি সমান ভাবে জ্বলছে প্রেমের আগুন। ৫ বছর ধরে এই গুজরাতি কন্যে নাকি যীশুর সব কাজ কর্ম সামলাচ্ছেন।
বেশ কয়েক বছর ধরেই বাংলায় তেমন কাজ করছেন না যিশু। তাঁকে কেউ কাজ দেন না বলে অভিযোগও করেছিলেন যিশু। এরই মাঝে বলিউডে বেশ পা জমিয়ে ফেলেছেন অভিনেতা। একাধিক হিন্দি ছবিতে দেখা গিয়েছে তাঁকে এমন কী দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করতে শুরু করে দিয়েছেন তিনি।
এখন কলকাতার চেয়ে মুম্বইয়েই বেশি থাকেন তিনি। অন্যদিকে নীলাঞ্জনা দুই মেয়েকে নিয়ে থাকেন কলকাতায়। সেখানে প্রযোজনা সংস্থার কাজ সামলান তিনি। অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা। কয়েক মাস আগেই মায়ের মৃত্যু হয়েছে। তখনও যিশু তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন। তারপরে কী এমন ঘটল যে তাঁদের সম্পর্কের অভিমুখ একেবারেই বদলে গেল। এই নিয়ে তোলপাড় নেটপাড়া।
কয়েকদিন আগে নীলাঞ্জনা ভর্তি হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। তাপপরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মনখারাপের পোস্ট এবং সেনগুপ্ত পদবী থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ইনস্টাগ্রাম থেকে যীশুর সব ছবি মুখে ফেলা দেখেই সকলে বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। তারপরে একেবারে বোমা ফাটার মতো করেই যীশুর পরকীয়া প্রকাশ্যে আসে।
এতো কিছু মধ্যেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়ে চলেছেন নীলাঞ্জনা। খবর আর চাপা নেই জানেন দুজনেই। কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যিশু সেটাও জানতে আর বাকি নেই কারোর। তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। 'মুখে যেন হাসি লেগে থাকে'। মেয়ে সারার পোস্টের পরেই নীলাঞ্জনার এই পোস্ট। তার আগে যিশু-নীলাঞ্জনার কন্যা সারা লিখেছিলেন , 'খেলার জন্য তৈরি সবচেয়ে শক্তিশালী নারী'।












Click it and Unblock the Notifications