Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Alia Bhatt: রণবীরকে বিয়ে করেও আলিয়া এখনও কার প্রেম ভুলতে পারেন না, কোন সেই বলি তারকা

Alia Bhatt: আলিয়া ভাট এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। জাতীয় পুরস্কারও পেয়েছেন। কাপুর পরিবারের পুত্রবধূ কিন্তু এখনও প্রথম প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলতে একটুও সঙ্কোচ বোধ করেননি। কফি উইথ করণ শো-তে যোগ দিয়ে প্রকাশ্যে আলিয়া বলেছেন তাঁর জীবনে প্রথম প্রেম নিয়ে এসেছিলেন সিদ্ধার্থ মলহোত্রাই।

এবং তার জন্য তিনি এখনও সিদ্ধার্থ মলহোত্রাকে ধন্যবাদ জানিয়েছেন। রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে আলিয়া ভাট সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর বলিউডে প্রথম ছবি সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে। বেশ কয়েকটি হিট সিেনমা আলিয়া ভাট সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে করেছিলে।

Alia Bhatt

তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যেত। এমনকী জল্পনা শুরু হয়ে গিয়েছিল সিদ্ধার্থ মলহোত্রা হয়তো আলিয়াকেই বিয়ে করতে চলেছেন। যদিও সেসব জল্পনায় জল ঢেলে শেষে রণবীর কাপুরকে বিয়ে করে আলিয়া ভাট। গত বছর তাঁদের এক কন্যা সন্তানও হয়েছে। যদিও সন্তান হওয়ার পরেও একের পর এক ছবিতে কাজ করেছেন আলিয়া এবং তাঁর ছবি সাফল্য এনেছে।

সম্প্রতি কফি উইথ করণ টক শোয়ে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানে তিনি সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে প্রেম নিয়ে অকপটে কথা বলেছেন। কাপুর পরিবারের পুত্রবধূ হয়েও আলিয়া একাদিক নিয়ম ভেঙেছেন। যেমন কাপুর পরিবারে বিয়ে হওয়ার পর অধিকাংশ নায়িকাকেই অভিনয় ছাড়তে হয়েছিল। এমনকী আলিয়ার শাশুড়ি নিতু কাপুরও ছেড়েছিলেন অভিনয়।

কিন্তু আলিয়া সেই পথে হাঁটেননি। তিনি অভিনয় জারি রেখেছেন। সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে তাঁর প্রেম নিয়েও প্রকাশ্যে কথা বলতে পিছপা হননি আলিয়া। সিদ্ধার্থের স্বভাব নিয়ে প্রকাশ্যেই তিনি প্রশংসা করেছেন। আলিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলে সিদ্ধার্থ মলহোত্রা। তারপরে তিনি বিয়ে করেন কিয়ারা আদবািনকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+