Bigg Boss 17 Finale: অঙ্কিতা না মুনওয়ার ফারুকি কে হবেন উইনার? বিগবস ১৭ ফিনালেতে থাকছে বড় চমক
বিগ বসের ঘরে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। অঙ্কিতা লোখণ্ডে না নুনওয়ারা ফারুকি কার ভাগ্যে রয়েছে বিগবসের পুরস্কার। তা নিয়ে জল্পনা চলছে। তার মাঝেই আবার বড় চমক আসতে চলেছে গ্র্যান্ড ফিনালেতে।
জানা গিয়েছে বিগ বসের গ্র্যান্ড ফিনালেতে সলমন খানের সঙ্গে দেখা যাবে অজয় দেবগণকেও।
ইতিমধ্যেই ভোটাভুটির গণনা শুরু হয়ে গিয়েছে। অঙ্কিতা লোখন্ডে প্রথম থেকেই চর্চায় থেকেছেন বিগবসের ঘরে। স্বামী ভিকি জৈনকে সঙ্গে নিয়েই বিগবসের ঘরে এসেছিলেন অঙ্কিতা। সেখানে স্বামী ভিকি জৈনের সঙ্গে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। সুশান্ত সিং রাজপুতকে িনয়েও একাধিক মন্তব্য করেছেন অঙ্কিতা লোখন্ডে।

একাধিকবার অঙ্কিরা মেজাজ হারানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। ভিকি জৈনের মা-ও অঙ্কিতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি দাবি করেছিলেন অঙ্কিতার সঙ্গে ভিকির বিয়ে হোক চাননি তিনি এবং তাঁর পরিবার। আবার সুশান্ত সিং রাজপুতের প্রসঙ্গ জেনে বারবার সকলের দৃষ্টি আকর্ষণ করার েচষ্টা করছেন অঙ্কিতা সে অভিযোগও উঠেছিল।
এদিকে আবার মুনওয়ার ফারুকিকে নিয়েও জোর চর্চা ছিল বিগ বসের ঘরে। মোটের উপর অঙ্কিতা লোখন্ডে না মুনওয়ার ফারুকি কে হবেন বিগবস ১৭ জয়ী তা িনয়ে টানা পোড়েন চলছে। অঙ্কিতার দিকেই পাল্লা ভারি। আবার মুনওয়ার ফারুকিকে রানার আপ হতে চলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই জানা যাবে বিগবসের ঘরে জয়ী হলেন কে।












Click it and Unblock the Notifications