ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রতারণার অভিযোগ! মামলায় জড়াল এই শীর্ষ তারকাদের নাম, কারণ কী? জানুন

বিনিয়োগ প্রতারণার একটি মামলায় নাম জড়াল একাধিক পরিচিত মুখের। গাজিয়াবাদে অবস্থিত ম্যাক্সিজোন টাচ প্রাইভেট লিমিটেড (Maxizone Touch Private Limited) নামে একটি সংস্থাকে ঘিরে হওয়া প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ডের জামশেদপুর আদালতে মামলা দায়ের হয়েছে। আর সেই সূত্রে হওয়া এফআইআর-এ উঠে এসেছে বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda), শক্তি কাপুর (Shakti Kapoor), চাঙ্কি পাণ্ডে (Chunky Panday) এবং বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwary)-র নাম।

সংস্থাটির বিনিয়োগকারীদের অভিযোগ যে, প্রত্যেক মাসে ১৫ শতাংশ লাভের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও পরে সুদ তো দূরের কথা, আসল টাকাই ফেরত দেওয়া হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে, জনপ্রিয় অভিনেতাদের প্রচারের কারণেই অনেক মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ম্যাক্সিজোন টাচের ডিরেক্টর চন্দর ভুষণ সিং এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সিংকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি যে, ভুয়ো এমএলএম (MLM) প্রকল্প চালিয়ে বেআইনিভাবে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। প্রায় তিন বছর পলাতক থাকার পরে তাঁদেরকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার এই সংস্থাকে ঘিরে বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি প্রতারণার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তল্লাশি চালিয়েছিল।

উল্লেখ্য, এই মামলায় অভিনেতাদের সরাসরি প্রতারণায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, তা এখনও তদন্তের অধীনে রয়েছে। তবে প্রচারের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার অভিযোগকে ঘিরেই আপাতত চর্চায় রয়েছে তাঁদের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+