নিউ মার্কেটে কাজ করেছেন, ‘‌রক্ষা বন্ধন’‌–এর প্রচারে এসে কলকাতার স্মৃতিতে ডুব অক্ষয় কুমারের

তখনও তিনি হয়ে ওঠেননি '‌খিলাড়ি'‌। চুটিয়ে সংঘর্ষ করছেন জীবনে। সেই সময় ২ বছর কলকাতায় কাজ করেছিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। '‌রক্ষা বন্ধন'‌ সিনেমার প্রচারে শহরে এসে সেই দিনগুলোর স্মৃতিচারণায় ডুবে গেলেন আক্কি। আগামী ১১ অগাস্ট আমির খানের '‌লাল সিং চাড্ডা'‌ সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে আনন্দ এল রাইয়ের '‌রক্ষা বন্ধন'‌। সেই সিনেমার প্রচারেই অক্ষয় কুমার, পরিচালক সহ সিনেমার অন্যান্য কলা কুশলীরা ঝটিকা সফরে এসেছিলেন কলকাতায়।

কলকাতায় কাজ করেছেন অক্ষয় কুমার

কলকাতায় কাজ করেছেন অক্ষয় কুমার

সাংবাদিক সম্মেলনে অক্ষয় কুমারকে বাঙলা ভাষা বলার জন্য যখন বলা হয় তখনই অভিনেতা বলেন, '‌আমি কলকাতায় বহুবার এসেছি, শুটিং করেছি, আমার খুব কাছের শহর কলকাতা। কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে আমি দু'‌বছর কলকাতার নিউমার্কেট এলাকায় কাজ করতাম।'‌ অক্ষয় এও জানান যে তিনি বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতায় আসার সময় তাঁর গাড়ির চালককে গ্লোব সিনেমা হলের বিষয়ে জিজ্ঞাসা করেন। গাড়ির চালক জানান যে সেই সিনেমা হলটি ভেঙে দেওয়া হয়েছে। অক্ষয় বলেন, '‌আমি শুনে খুব দুঃখিত হই, কারণ একসময় এই গ্লোবে আমি বহু সিনেমা দেখেছি।'‌

লুডোয় হেরে বোনেদের শপিং করাচ্ছেন অক্ষয়

লুডোয় হেরে বোনেদের শপিং করাচ্ছেন অক্ষয়

'‌রক্ষা বন্ধন'‌ সিনেমাটি পণপ্রথা, এক ভাই ও তাঁর চার বোনেদের নিয়ে গল্প বলবে। এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার। সোমবার দক্ষিণ কলকাতার এক শপিং মলের মাল্টিপ্লেক্সে এই সিনেমার প্রচারে এসে অক্ষয় কুমার সিনেমার শুটিংয়ের সময় হওয়া নানান অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অভিনেতা বলেন, '‌শুটিংয়ের ফাঁকে অন-স্ক্রিন বোনেদের সঙ্গে আমি লুডোতে হেরে যাই। আর যার খেসারত হিসাবে আমায় এঁদের প্রত্যেকটি শহরে প্রচারে নিয়ে যেতে হচ্ছে এবং শুধু তাই নয় শপিংও করাতে হচ্ছে।'‌

আনন্দ এল রাইয়ের সঙ্গে দ্বিতীয় ছবি

আনন্দ এল রাইয়ের সঙ্গে দ্বিতীয় ছবি

'‌অতরঙ্গি'‌ সিনেমার পর পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে অক্ষয় কুমারের এটি দ্বিতীয় সিনেমা। পরিচালক এদিন জানান যে এটা একেবারে পারিবারিক একটি ছবি। যেটা দেখার পর দর্শক আরও বেশি করে তাঁদের পরিবারের কাছাকাছি চলে আসবে। এদিন অক্ষয় পরেছিলেন কালো রঙের জিনস ও ফুল স্লিভ টি-শার্ট, তার ওপরে জিনসের হুডি। এখন বিভিন্ন শহরে এই সিনেমার প্রচার চলবে।

একই দিনে মুক্তি অক্ষয়–আমিরের সিনেমা

একই দিনে মুক্তি অক্ষয়–আমিরের সিনেমা

১১ অগাস্ট একই দিনে আমির খান ও করিনা কাপুর খান অভিনীত '‌লাল সিং চাড্ডা'‌ও মুক্তি পাচ্ছে তাই '‌রক্ষা বন্ধন'‌ সিনেমার ওপর এই নিয়ে একটু চাপ তো রয়েছেই। আর সে কারণে জোর কদমে এই সিনেমার প্রচার চালানো হচ্ছে। অক্ষয়ের সঙ্গে সোমবার শহরে এসেছিলেন সাদিয়া খাতিব, সহজমিন কউর, দীপিকা খান্না ও স্মৃতি শ্রীকান্ত। এঁদের প্রত্যেকেরই প্রথম সিনেমা তাও অক্ষয় কুমারের সঙ্গে। এটি ছাড়াও এখন অক্ষয়ের হাতে রয়েছে '‌রাম সেতু'‌, যেখানে জ্যাকলিন ও পুজা হেগড়েকে দেখা যাবে এবং ইমরান হাশমির সঙ্গে '‌সেলফি'‌ সিনেমায় দেখা মিলবে অক্ষয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+