Uric Acid: ইউরিক অ্যাসিডের ব্যথায় চলাফেরা বন্ধ! মুক্তি পেতে শীতে একদমই ছোবেন না এই খাবারগুলি

ইউরিক অ্যাসিডের সমস্যা বড় সমস্যা। শরীরে ইউরিক অ্যাসিড জমা হলে তা কিন্তু খুব বিপদজনক হয়ে পরে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেই জয়েন্টে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে হাত, পা ক্রমশ ফুলতে থাকে। ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা বেশি দিন ভুগছেন তাদের কিন্তু কিডনির রোগ ও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি।

শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া একদমই ভালো নয়। তাই আগে থেকেই সাবধান হোন। তাছাড়া এই শীতের মরসুমে বাড়তে থাকে ইউরিক অ্যাসিডের ব্যথা। শীতকালে এমন অনেক খাবার রয়েছে সেগুলো যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার ইউরিক অ্যাসিডের ব্যথায় ভুগতে হবে আপনাকেও। দেখুন এই শীতের মরসুমে পাতে কোন কোন খাবারে একদমই রাখবেন না।

Uric Acid

  • মাংস

শীতকালে সকলেরই এক বাটি গরম গরম চিকেন স্ট্যু খেতে ভালো লাগে, তবে এই শীতের মরসুমে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে একদমই মাংস খাবেন না। যদি বা খান তাহলে খুব কম পরিমাণে খাবেন, সেইসঙ্গে বাদ দেবেন বিনস খাওয়া।

  • সামুদ্রিক খাবার

শীতকালে ইউরিক অ্যাসিডের ব্যথা কমাতে আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সামুদ্রিক যেকোনও খাবার। এগুলি না খাওয়াই সর্বদা পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

  • কিশমিশ

কিশমিশ খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিশমিশ খেলে হার্ট ভালো থাকে ঠিকই, তবে যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের কিশমিশ খাওয়া অত্যন্ত বিপদজনক বলে মনে করেন চিকিৎসকেরা।

  • ওলকপি

শীতের মরসুমে বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় ওলকপি, ওলকপি অনেকেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসেন। তবে যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে বেশি তারা কিন্তু একদমই ছোবেন না ওলকপি। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এটি খেলে আপনার শীতের মরসুমে হাত, পা ফুলতে থাকবে, সেই সঙ্গে ব্যথাও বাড়তে থাকবে।

  • খেজুর

খেজুরে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। সেই সঙ্গে থাকে ফ্রুক্টোজও। খেজুর খাওয়া বেশি পরিমাণে এমনিতেও ভালো নয়। বেশি খেলে রক্তে ফ্রুক্টোজের মাত্রা বাড়তে পারে। তাই আগেই সচেতন হোন।

  • বিট

শীতকালে অনেকেই বিট, গাজর প্রচুর পরিমাণে খান। তবে গাজর খেলেও বিট কিন্তু খাবেন না। এটি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে প্রচন্ড পরিমাণে বাড়তে থাকবে।

  • মিষ্টি জাতীয় খাবার

ইউরিক অ্যাসিডের ঝুঁকি এড়িয়ে চলতে এই শীতে বাদ দিন মিষ্টি জাতীয় খাবার। এটি খেলে জয়েন্টের ব্যথা ক্রমশ বাড়তে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+