কলকাতা ছাড়াও আরও কোন বিরিয়ানি জগত বিখ্যাত, জানুন সেগুলির আসল রহস্য
আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু বিরিয়ানি প্রেমী বলা চলে। শুধু আমাদের দেশে নয়, বিদেশে এমন অনেকেই রয়েছেন যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন। তবে কলকাতার বিরিয়ানির স্বাদ কিন্তু একটু আলাদা ধরনেরই হয়। বিরিয়ানি সবকিছু দিয়ে রান্না করা যায়। যেমন- মাছ, মাংস, ডিম, চিংড়ি মাছ ছাড়াও এঁচোড় দিয়ে রান্না করা যায়। আবার পনির দিয়েও কিন্তু বিরিয়ানি রান্না করা যায়। যার স্বাদ কিন্তু অতুলনীয়।
প্রতিবছর জুলাই মাসের প্রথম রবিবার বিরিয়ানি দিবস পালন করেন সকলে। মুঘলরা বিরিয়ানির প্রথম প্রচলন করেছিল বলেই শোনা যায়। রাজকীয় খাবারের অংশ এই বিরিয়ানি। বেগম মমতাজের নির্দেশে তার বাবুর্চিরা প্রথমবার মতন বিরিয়ানি তৈরি করেছিলেন। মমতাজ তার সেনাবাহিনীদের ব্যারাকে একবার গিয়েছিলেন সেখানে তিনি দেখলেন তার সৈন্যরা খুব দুর্বল হয়ে রয়েছেন।

আর সেসময় তিনি তাদের জন্য অত্যন্ত সুস্বাদু এবং সুষম খাবার রান্না করার কথা তার বাবুর্চিদের বলেছিলেন। তাই তিনি সে সময়অন্য খাবারের কথা না ভেবে প্রথমে বিরিয়ানির কথাই ভেবেছিলেন। সবথেকে জনপ্রিয় বিরিয়ানির মধ্যে নাম রয়েছে লখনউই বিরিয়ানি, বোম্বে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, মোগলাই বিরিয়ানি । জানুন সেই বিরিয়ানির আসল রহস্য।
- মোগলাই বিরিয়ানি
মুঘলরা মোগলাই বিরিয়ানিকে একটি বিশেষ শিল্প বলে মনে করতেন। রাজকীয় খাবারের মধ্যেই প্রথম মোগলাই বিরিয়ানি। মশলাদার মাংসের সঙ্গে মোগলাই বিরিয়ানির চাল, কেওড়া জলের গন্ধে পাগল হয়ে যান সকলে।
- হায়দ্রাবাদি বিরিয়ানি
হায়দ্রাবাদি বিরিয়ানি স্বাদের জন্য বিশ্বে সেরা। বাসমতি চাল, মাংস দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন এই বিরিয়ানি। শোনা যায়, আওরঙ্গজেব নিজা-উল-মুলকের হাতে হায়দ্রাবাদের শাসনভার অর্পণ করলে এটি অস্তিত্ব লাভ করে। সে সময় তাঁরা ৫০ ধরনের বিরিয়ানি রান্না করতেন। তার ভেতরে চিংড়ি মাছ, হরিণ দিয়ে বিরিয়ানি রান্না করা হয়।
- লখনউই বিরিয়ানি
লখনউই বিরিয়ানি পাক্কি বিরিয়ানি নামে পরিচিত। বিরিয়ানির স্টাইলে মাংস, ভাত রান্না করা হয়। তামার পাত্রে এই রান্না করা হয়। এই বিরিয়ানি গরম খেতে অসাধারণ লাগে।
- কলকাতা বিরিয়ানি
কলকাতা বিরিয়ানি খাওয়ার জন্য অনেক দেশের মানুষই আমাদের দেশে আসেন। কারণ এখানে আলু, ডিম, মাংস দিয়ে অসাধারণ সুন্দর করে এক সুগন্ধি বিরিয়ানি বানানো হয়।
- বোম্বে বিরিয়ানি
বোম্বে বিরিয়ানির নাম অনেকেই জানেন না। বিরিয়ানির তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে বোম্বে বিরিয়ানির। মাংস কিংবা মটন কিংবা নানারকম সবজি দিয়ে আলু ভেজে খুব সহজেই বাড়িতে বানান বোম্বে বিরিয়ানি। তবেই এই বিরিয়ানির স্বাদ কিন্তু একটু মিষ্টি ধরনের।












Click it and Unblock the Notifications