Pain Relief Food: দ্রুত পিঠে-কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে এই খাবারগুলি খান

বর্তমান সময়ে ব্যথা ছাড়া মানুষ পাওয়া কিন্তু খুব দুষ্কর। এখন প্রত্যেকটি মানুষেরই শরীরের নানান অঙ্গে ব্যথা থাকে, মাথাব্যথা থেকে শুরু করে বুকে, পেটে, গলায় , কোমরে, পিঠে ব্যথা থাকে। আর যে ব্যাথা সহজে সারে না। আর একারণে তাদের নানান সমস্যায় পড়তে হয়। অনেক সময় এগুলি ইউরিক অ্যাসিডের কারণেও হয়ে থাকে। শরীরে নানা রকম ব্যথা বেদনা হয়। তবে চিকিৎসাকেরা বলছেন, পুষ্টির অভাব থাকলেও শরীরে ব্যথা হয়। যে কারণে হাড়ে হাড়ে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। এর জন্য শরীর সুস্থ রাখা প্রত্যেকেরই খুব দরকার।

আবার অনেক সময় আমরা দীর্ঘক্ষণ বসে অফিসের কাজ করার কারণে ও আমাদের কিন্তু পিঠে ব্যথা হয়ে থাকে। যদি আপনার কোমর, পিঠে ব্যথা থাকে এবং সেই ব্যথাগুলো থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে এই খাবারগুলি আজ থেকেই খাওয়া শুরু করে দিন, কী কী খাবেন।

Pain Relief Food

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার

যে ব্যক্তি নিয়মিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান তাঁর কখনোই পিঠে ব্যথা হয় না, বা কোমরে যন্ত্রণায় ভুগতে হয় না। প্রতিটি ব্যক্তির প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যুক্ত খাবার খাওয়া উচিত। যেমন মাছ, বাদাম, আখরোট,চিয়া বীজ ইত্যাদি খাওয়া উচিত। কারণ এগুলি আপনার হাড়কে আরোও মজবুত করবে। সরষের তেল খাবেন, যা আপনার ব্যথা থেকে মুক্তি দেবে।

মশলা জাতীয় খাবার

মশলা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন, এগুলিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। যেমন আদা, দারচিনি, গোলমরিচ, কালোজিরা এগুলি খাওয়া ভালো। সেইসঙ্গে হলুদ খাবেন। কারণ হলুদের কারকিউমিন নামক একপ্রকার যৌগ থাকে। যা আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা অনেকটাই কমাবে। আদা, রসুনও খাবেন। যা আপনার ব্যথা কমাতে সাহায্য করবে। যদি আপনার পিঠে বা কোমরে প্রচন্ড ব্যথা হয় তাহলে রসুনের তেলও ব্যথা জায়গায় মালিশ করতে পারেন।

Pain Relief Food

প্রোটিন সমৃদ্ধ খাবার

অনেক সময় প্রোটিনের ঘাটতির কারণেও শরীরে ব্যথা হয়, তাই নিত্যদিনের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। যেমন- ডিম, দুধ, ডাল জাতীয় খাবার রাখুন। এতে আপনার পিঠ ও কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন।

সবুজ, শাক সবজি জাতীয় খাবার

রোজকার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি জাতীয় খাবার রাখা প্রত্যকের খুব দরকার। এগুলি খেলে আপনারা গাঁটে গাঁটে ব্যথা থেকে মুক্তি পাবেন। দেখুন পিঠে ব্যথা অনেকটাই কমবে। আপনার হাড় আরও মজবুত হবে। খাদ্য তালিকায় তাই সবুজ শাকসবজি রাখুন। যেমন ব্রকলি, ফুলকপি, পালং শাক, বাঁধাকপি এগুলো রাখতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে থাকে, যা আপনার ব্যথা কমাতে সক্ষম। যদি পারেন খাদ্য তালিকায় রাখুন গাজর, বিট, কুমড়োর মতন সবজি, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হাঁটু ও পিঠের ব্যথা কমাবে।

ফল খান

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শরীরকে আরোও সতেজ রাখতে আপনি নিত্যদিন টাটকা ফল খান। আপেল, আনারস, বেদানা, বেরি ফল, আঙ্গুর, সাইট্রাস জাতীয় যেকোনোও ফল খান, ফলে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীরের ব্যথা কমাতে সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+