পয়লা বৈশাখে মিষ্টিমুখ করতে কেন দোকানে যাবেন, বাড়িতেই বানান এই সুস্বাদু মিষ্টিগুলি
পয়লা বৈশাখ আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই বিশেষ দিনের জন্য প্রায় অপেক্ষা করে থাকেন সকলেই। এদিন অনেকেই বাড়িতে লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করে থাকেন। সেই সঙ্গে অনেকের বাড়িতেই কিন্তু অনেক অতিথি আসেন।
তাই এদিন কিন্তু বাইরে থেকে এনে মিষ্টিমুখ করানোর প্রয়োজন নেই। আপনি বাড়িতেই এই মিষ্টইগুলো বানিয়ে নিতে পারেন। এগুলি কিন্তু খেতে অত্যন্ত সুন্দর লাগবে। আর তাছাড়া এগুলো খেতেও কিন্তু সকলেই পছন্দ করবেন। জানুন কী কী মিষ্টি তৈরি করবেন আপনি।

রসগোল্লা
পয়লা বৈশাখে মিষ্টিমুখ না করলে কী আর চলে বলুন! আর তাছাড়া সকলের প্রিয় রসগোল্লা কিন্তু আপনি তৈরি করতেই পারেন। রসগোল্লা বাড়িতে বানানো প্রচন্ড সোজা। কীভাবে বানাবেন, বানাতেই বা কী কী উপকরণ লাগছে, দেখুন।
রসগোল্লা বানাতে আপনাকে দুধ, জল, চিনি, এলাচ, গোলাপ জল, লেবুর রস দিলেই হয়ে যাবে। কীভাবে বানাবেন-
প্রথমে আপনাকে ছানা বানাতে হবে। তার জন্য একটি পাত্রে দুধ দিয়ে গরম করতে বসিয়ে দিন। দুধ গরম হলে এমন ভাবে নাড়বেন, যেন তলায় ধরে না যায়। দুধ পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন।
তারপর লেবুর রস দিয়ে দিন। এরপর আসতে আসতে ছানা কাটতে থাকবে। তারপরে এটি নামিয়ে রাখুন। তারপরে একটি সাদা কাপড়ে সেই ছানাটা দিয়ে এটিকে ভালোভাবে কাপড় মুড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। তারপরে ছানার জল বার করে নিন।
তারপর সেই ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে ময়দার মতন করে মাখতে থাকুন। পারলে অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মাখতে থাকুন। তারপর একটি বড় পাত্রের দুধ, চিনি, জল নিয়ে ভালোভাবে ফোঁটান। তারপরে তাতে এলাচগুঁড়ো, গোলাপ জল দিন গন্ধের জন্য। চাইলে গোলাপ জল না দিলেও পারেন। জল ফুটেলে রসগোল্লার যে ছানাটা আপনি রেখেছেন, সেটিকে ছোট ছোট করে বল করে নিন। সেই বলগুলো এই রসের মধ্যে ছেড়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
তারপর রস যখন আসতে আসতে কমে আসবে, তখনই কিন্তু এটি আপনি নামিয়ে নিন। তাহলেই হয়ে যাবে আপনার রসগোল্লা তৈরি।
মালাই চপ
মালাই চপ খেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। তাই আপনি কিন্তু এই পয়লা বৈশাখে বাড়িতে বানাতেই পারেন মালাই চপ। বানাতে কী কী লাগছে, দেখুন- লাগছে দুধ, চিনি গুঁড়ো, দুধ, বেকিং পাউডার, ঘি, ডিম এলাচ। কীভাবে বানাবেন-
দুধকে ভালোভাবে জাল দিয়ে হাফ করে নিতে হবে অর্থাৎ আপনি যদি এক লিটার দুধ দেন তাকে জাল দিয়ে ৫০০ গ্রাম করে নিতে হবে। এসময় গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ঘি, ডিম ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিন। তারপর ছোট ছোট করে বল করে একটু চেপে ধরে মালাই মিষ্টির মত লম্বা লম্বা করে তৈরি করেন। তারপর দুধে দিয়ে দিন।
তারপর দুধ ফুটতে শুরু করলে মালাই চপগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর যখন এগুলো ফুলে উঠবে, তখন তার ওপরে আরেকটু ঘন দুধ ঢেলে দিন। কয়েক মিনিট এভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই চপ। এটি খেতে কিন্তু অসাধারণ।
পাউরুটির হালুয়া
প্রায় প্রত্যেকের বাড়িতেই পাউরুটি থাকে। আর পাউরুটির হালুয়া কি আপনি কখনও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই পয়লা বৈশাখ আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে দিন পাউরুটির হালুয়া। বানাতে কী কী লাগবে- পাউরুটি, কাজুবাদাম, পেস্তা, কিশমিশ, দুধ, চিনি, গোলাপজল, চকলেট চিপস।
এটা বানাতে প্রথমে পাউরুটিকে ছোট ছোট করে টুকরো করে নিন। তারপরে কাজু পেস্তা অর্থাৎ সব ড্রাই ফুটসগুলিকে এক জায়গায় নিন। তারপর একটি গ্যাসে কড়াই বসান, বসিয়ে তাতে সামান্য ঘি দিয়ে গুঁড়ো দুধ আর দুধ ভালো ভাবে মিশিয়ে নিয়ে পাউরুটি গুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। দুধ শুকিয়ে এলে তাতে বাদামগুঁড়ো দিয়ে দিন। ঠান্ডা হলে উপর থেকে দিতে পারেন চকোলেট চিপস। আত্মীয় থেকে বাড়ির সদস্য প্রত্যেকের খেয়ে কিন্তু আপনার নাম করবে। তাই এইবারের পয়লা বৈশাখ জমে উঠুক এই মিষ্টিগুলি দিয়ে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications