ভ্যাপসা গরমে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? শরীর সুস্থ রাখতে কী করবেন
গরমকাল শুরু হয়ে গেছে। আর এই সময় অনেকেই কিন্তু দু-একদিনের ছুটিতে কাছে পিঠে ঘুরতে বেরিয়ে পড়েন। তবে গরমের সময় ঘুরতে গেলে অনেকেই কিন্তু অসুস্থ বোধ করেন। আবার শরীর খারাপও হয়ে যায় অনেকের।
তাই ঘুরতে যাওয়ার আগে ডাক্তারের কাছে যেতে হয় অনেককে। তাছাড়া ঘুরতে গিয়ে অনেকেই আবার অসুস্থ হয়ে যান। তখন কিন্তু ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর গতি থাকে না! যে কারণে ঘোরার মজাই কিন্তু পুরো নষ্ট হয়ে যায়।
তাই গ্রীষ্মকালে আপনি যদি ছুটি কাটাতে কোথাও ঘুরতে যান, তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিতে হবে। এতে কিন্তু আপনি ঘুরতে গিয়ে অসুস্থ হবেন না এবং আপনার শরীরও ঠিক থাকবে। জানেন কী কী মানবেন।

হাইড্রেট থাকুন
গরমের দিনে ঘুরতে গেলে নিজেকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করুন। মানে প্রচুর পরিমাণে জল খান। শরীরে ভুলেও জলের অভাব হতে দেবেন না। জলের অভাব হলে যত আপনি ঘুরবেন তত আপনার শরীর খারাপ লাগবে, বমি হতে পারে। আপনি কিন্তু আধঘন্টা অন্তর অন্তর জল খেতে থাকুন। নিজের সঙ্গে অবশ্যই জলের বোতল রাখবেন। নারকেলের জল, লেবু জল কিংবা বাটার মিল্কের মতন পানীয়ও রাখতে পারেন। এতে শরীর হাইড্রেট থাকবে। সেই সঙ্গে শরীরে শক্তিও বজায় থাকবে।
তৈলাক্ত খাবার খাবেন না
যদি গরমে কোথাও ঘুরতে যান, তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো সমস্যা হতে পারে। তার জায়গায় আপনি ফল, স্যালাড, মাখানা আবার বাদামের মতো হালকা খাবার খান, এতে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, শরীরও সুস্থ থাকবে।
হালকা পোশাক পরুন
গরমের সময় ঘুরতে গেলে হালকা, ঢিলেঢেলা সুতির পোশাক পরুন। এতে কিন্তু সূর্যের রোদ আপনাকে ততটা কাবু করতে পারবে না। গরম একটু হলেও কমবে। তাছাড়া যাতে আপনার রোদ্দুরে ত্বক পুড়ে না যায় কিংবা ট্যান না পারে, সেজন্য সানস্ক্রিম ব্যবহার করুন। আর সুতির পোশাক পরুন। এতে ঘাম সহজেই শুষে নেবে। শরীর ঠান্ডা থাকবে। এই সময় অবশ্যই স্কার্ফ, মাথায় টুপি কিংবা সানগ্লাস পরুন।
বেশিক্ষণ রোদে থাকবেন না
ঘুরতে গেলেও বেশিক্ষণ রোদে থাকবেন না। সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বেরোনো এড়িয়ে চলুন। আর যদিও বেরোন, অবশ্যই সঙ্গে ছাতা নিয়ে যাবেন। সূর্যের তীব্র আলো থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। সেই সঙ্গে হিট স্ট্রোক, মাথা ঘোরা কিংবা মাথাব্যথার মতো ঝুঁকি আপনার বাড়বে।
চা,কফি এড়িয়ে চলুন
গরমকালে ঘুরতে গেলে ভুলেও বেশি পরিমাণে চা-কফি অর্থাৎ ক্যাফেইন যুক্ত খাবার খাবেন না। কারণ এতে আপনার ঘনঘন প্রস্রাব পেতে পারে। আবার পেট ফেঁপে যেতে পারে। অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।
ঠান্ডা জায়গায় ঘুরে আসুন
গ্রীষ্মে জনাকীর্ণ স্থানে ঘুরতে যাওয়া এড়িয়ে চলুন। শীতল স্থানে ঘুরতে যান। যদি আপনি এই সময়ে ঘুরতে যান, তাহলে অবশ্যই সেখানে গিয়ে ঠান্ডা জলে স্নান করবেন। ঠান্ডা জলে হাত, পা, ধোয়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে ঘাড়ে, মুখে, গলায় ঠান্ডা জল দিন। এতে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications