শীতে বাতের ব্যথা কমাতে গুড় ও ছোলার জাদুকে কাজে লাগান, পাবেন আরও উপকার

শীতকালে প্রায় বেশিরভাগ মানুষেরই হাতে, পায়ে ব্যথা বাড়তে থাকে। আর এই সময়ে জয়েন্টের ব্যথাতেও ভোগেন অনেক ব্যক্তিরা। যেহেতু এই শীতের মরসুমে বাতের ব্যথা বাড়তে থাকে, সেই ক্ষেত্রে জয়েন্টের ব্যথা লেগেই থাকে।

অনেক সময় ওষুধ খাওয়ার পরেও কাজ হয় না। তাই আপনি যদি শীতে জয়েন্টের ব্যথা কমাতে চান, তাহলে গুড় ও ছোলা খেতে পারেন। এতে খুব সহজেই জয়েন্টের ব্যথা কমবে। তাই আপনি শীতকালে গুড় ও ছোলা খেতে পারেন, জানুন উপকারিতা সম্পর্কে।

jaggery

  • কী কী গুণ রয়েছে

বিশেষজ্ঞদের মতে, গুড় ও ছোলাতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, খনিজ থাকে। যা শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে। শীতকালে এই দুটি খাবার জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে। জানুন এগুলি খেলে কীভাবে শরীর সুস্থ থাকবে।

  • জয়েন্টের ব্যথা কমবে

শীতকালে জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে ছোলা ও গুড়ে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও খনিজ থাকে। যা হাড় মজবুত করে। যা আপনার জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে। এমনকি শরীরে ফোলাভাব কমাতেও সাহায্য করে এই দুটি খাবার।

  • ওজন নিয়ন্ত্রণে থাকে

আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান গুড় ও ছোলা খেতে পারেন। এতে যেহেতু ফাইবার থাকে। যা আপনার খিদেকে কমাবে। আর খিদে কমলে আপনার ওজনও কমবে। যা আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করবে।

  • হজমশক্তি বাড়বে

হজমশক্তি বাড়াতে সাহায্য করে গুড় ও ছোলা। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে। গুড় ও ছোলাতে ফাইবার থাকে। যা খেলে পেট পরিষ্কার থাকবে। মল নরম হবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আপনিও নিয়মিত খেতে পারেন গুড় ও ছোলা। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। কারণ, এতে প্রচুর পরিমাণে খনিজ, আয়রণ থাকে। যা ভেতর থেকে আপনার শরীরকে শক্তিশালী করবে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+