গরম খাবারের স্বাদ নিতে গিয়ে জিভ পুড়ে গেছে? ঘরোয়া উপায়েই হবে কামাল
অনেক সময় গরম চা, কফি খেতে গিয়ে কিংবা গরম কোনও খাবার খেতে গিয়ে অনেকেরই জিভ পুড়ে যায়। আর জিভ পুড়ে গেলে প্রচন্ড জ্বালা হয়, ব্যথা হয়। সেই সঙ্গে অন্য খাবারেরও কিন্তু স্বাদ পাওয়া যায় না। জিভ পুড়ে গেলে আপনি যদি চিকিৎসকের কাছে না গিয়েও এই ঘরোয়া উপায়গুলি মেনে চলেন, তাহলে কিন্তু আপনি দ্রুত সুস্থ হবেন। দেখুন কী করবেন।
জিভ পুড়ে গেলে ঠাণ্ডা জল তাড়াতাড়ি করে জিভে দিয়ে দিন। ঠাণ্ডা জল দিলে জিভের জ্বালাপোড়া অনেকটাই কমে। এমনকি জিভে যদি আপনার কোনও কারণে ফুলেও যায়, তাহলেও কিন্তু কমে যাবে। সেই সঙ্গে যদি পারেন দু-তিন ঢোক ঠাণ্ডা জল খাবেন। জিভের চারপাশে সেই জল রেখে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার আপনি কিছুটা হলেও আরাম পাবেন।

- বরফের টুকরো
আপনার জিভ যদি পুড়ে যায়, খুব সহজেই বরফের টুকরো দিয়ে আপনার পোড়া জিভ ঠিক করতে পারেন। সেসময় ফ্রিজ থেকে একটি বরফের টুকরো বার করে আপনার জিভের পোড়া জায়গায় দিয়ে দেবেন। তাহলে আপনার জিভের ফোলাভাব কমবে, সেই সঙ্গে ব্যথাও কমবে।
- মধু
পোড়া জিভের জ্বালাপোড়া কমাতে আপনি মধু ব্যবহার করতে পারেন। মধুকে কিন্তু আয়ুর্বেদিকশাস্ত্রে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ব্যথা জায়গায় মধু দিলে আপনার জ্বালাপোড়া খুব সহজেই কমবে।
- দুধ
অনেক সময় পোড়া জিভের ব্যথা, জ্বালাপোড়া কমাতে আপনি কিন্তু দুধ ব্যবহার করতে পারেন। দুধে প্রচুর পরিমাণে ফ্যাট ও প্রোটিন থাকে। যা আপনার জ্বালা, ব্যথা কমাতে খুব সহজে সাহায্য করবে।
- দই
জিভের জ্বালাপোড়া কমাতে আপনি কিন্তু দই দিতেই পারেন। দই দিলে খুব সহজেই জ্বালা ভাব কমবে। এমনকি জিভকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। সেই সঙ্গে হজম শক্তিও বাড়াতে সাহায্য করে দই। এমনকি ভালো থাকবে অন্ত্রও।












Click it and Unblock the Notifications