টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার সম্পর্ক, সঙ্গীর সঙ্গে বন্ধন অটুট রাখতে কী করবেন
প্রতিটি সম্পর্কেই উত্থান পতন লেগে থাকে। তা স্বামী -স্ত্রীর সম্পর্ক হোক কিংবা প্রেমের সম্পর্ক হোক। অনেকেই কিন্তু মনের মানুষের সঙ্গে কিছু ভুলের কারণে সারাজীবন থাকতে পারেন না। যে কারণে মানসিক চাপেরও শিকার হন অনেকে।
যদি আপনি প্রায় সময়েই সঙ্গে টানাপোড়েনের সম্মুখীন হন, তাহলে এই টিপসগুলি মানলে আপনার সম্পর্কে আরও ভালো হবে। দেখুন কী কী মানবেন।

- খোলামেলাভাবে কথা বলুন
যেকোনও সম্পর্কই খুব খোলাভাবে, খোলামনে করা উচিত। সঙ্গীর সঙ্গে খোলামেলা মনে কথা বলবেন। ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি ও উত্তেজনামূলক কথাবার্তা তার সঙ্গে বলবেন না। সঙ্গীর কথা আপনি মন দিয়ে শুনবেন। তবেই কিন্তু সঙ্গীর কোনও সমস্যা থেকে আপনি বের হতে পারবেন।
- সঙ্গীকে সম্মান করুন
সঙ্গীকে সম্মান করুন। তার পছন্দ, অপছন্দ সম্পর্কে জানুন। তিনি যদি কোনও কথা বলেন, তা যদি আপনার পছন্দ না হয়, তবুও কিন্তু তার কথাকে সম্মান জানান। আপনি সেই কাজ করুন। যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে প্রায় সময় তর্কবিতর্কে করেন, তাহলে তার শ্রদ্ধা আপনার প্রতি অনেক বাড়বে। সেই সঙ্গে তার মানসিক চাপও বাড়তে থাকবে। যে কারণে সম্পর্ক খারাপ হয়ে যাবে।
- সময় কাটান
বর্তমান সময়ে স্বামী-স্ত্রীরা কিন্তু কাজের চাপের কারণে অনেকেই সময় কাটাতে পারেন না। যে কারণে সম্পর্ক গুলি খুব খারাপ হয়ে যায়। ডিভোর্সের দিকে চলে যায়। আপনারা দু’জনেই যদি চাকরি করেন, তাহলে কিন্তু ছুটির দিনে একসঙ্গে সময় কাটাবেন। তারপরে বাড়িতে বসেই আপনারা সিনেমা দেখতে পারেন। এতে দেখবেন আপনার সম্পর্ক অনেক মজবুত হবে। দু’জন দুজনের সঙ্গে সময় কাটান।
- রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না
রাগের মাথায় কখনোই কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনি রাগ করে ঝগড়া- অশান্তির সময় এমন কোনও কথা বলবেন না। যাতে তার মনে কষ্ট হয়। কারণ সেই কষ্টই কিন্তু একদিন বড় আকার ধারণ করতে পারে। আপনার কিন্তু ডিভোর্স পর্যন্ত হতে পারে। তাই কিছু বলার আগে সাবধান হোন।
- ভুল স্বীকার করবেন
আপনি যদি কোনও ভুল করেন, তা অবশ্যই সঙ্গীকে বলবেন। ভুল স্বীকার করতেই কখনোই দ্বিধাবোধ করবেন না। ভুল করলে সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে নিন। পরে ক্ষমা চাইবেন তা কিন্তু করবেন না। এতে আপনার প্রতি তার রাগ বাড়তে থাকবে, আপনার সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকবে। আপনি যদি আপনার ভুলের ক্ষমা চেয়ে নিন। তাহলে আপনার সম্পর্ক আরও ভালো হবে। আপনার প্রতি বিশ্বাস, ভরসা ক্রমশ বাড়তে থাকবে আপনার সঙ্গীর।












Click it and Unblock the Notifications