এই বীজগুলিতেই কিস্তিমাত, চুল থাকবে ঘন ও উজ্জ্বল, রয়েছে আরও অনেক গুণও
প্রতিটি মেয়েরই সৌন্দর্য কিন্তু চুলে। চুল যদি সুন্দর থাকে বা সিল্কি থাকে। তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এতে বেশি সাজতেও হয় না। যদিও বর্তমান সময়ে চুল পড়ার সমস্যায় ভুগছেন তরুণ তরুণীরা। কারণ অল্প বয়স থেকেই চুল পড়তে থাকে। প্রায় সকলের চুল পড়ার বিশেষ কারণ হল পুষ্টির অভাব হয়। শরীর দুর্বল হলে, প্রচুর পরিমাণে ধূমপান করলে, মদ বেশি খেলেও চুল কিন্তু বেশি পড়ে।
শুধু তাই নয়, বর্তমান সময়ে দূষণের মাত্রাও কিন্তু খুব বেড়েছে। চুল যদি আপনি পড়া কমাতে চান তাহলে অবশ্যই নিত্যদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখতে পারেন। দেখুন কী কী বীজ খাবেন।

- কোন কোন বীজ খাবেন
এই বীজগুলি খেলে চুল পড়ার পাশাপাশি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। রক্তচাপের মাত্রা কমবে। ডায়াবেটিসেরও ঝুঁকি কমবে। দেখুন কোন কোন বীজ খেলে আপনার চুল সহজে পড়বে না।
- চিয়া বীজ
চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রণ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। যা খেলে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে চুল পড়বে না। এতে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, হার্ট ভালো রাখতেও সাহায্য করে। সেই সঙ্গে চুল রাখে উজ্জ্বলও।
- শণের বীজ
আপনিও কিন্তু নিত্যদিন ভরসা রাখতে পারেন শণের বীজের ওপর। কারণ শণের বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে। ত্বক উজ্জ্বল থাকবে। হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যতই আপনি তেল মশলা খাবার খান না কেন, তা কিন্তু সহজেই হজম করতে পারবেন।
- তরমুজের বীজ
সকলেই প্রায় গরমে চুটিয়ে তরমুজের বীজ খান। তরমুজের বীজ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তরমুজে প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট থাকে। যাতে চুল আরও উজ্জ্বল লাগবে।
- কুমড়োর বীজ
কুমড়োর বীজ খেলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। আপনার স্মৃতিশক্তি বাড়বে। মস্তিষ্ক ভালো থাকবে। কুমড়োর বীজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। তাই আপনিও কিন্তু নিত্যদিন খেতে পারেন কুমড়োর বীজ। এতে সহজে কিন্তু আপনার চুল পড়বে না। সেই সঙ্গে চুল সিল্কি হবে।












Click it and Unblock the Notifications