পিরিয়ডের ব্যথায় কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা কমাতে ভরসা রাখতে পারেন এই সুপারফুডগুলি ওপর

ঋতুস্রাবের সময় বেশিরভাগ মহিলারই পেটে প্রচন্ড ব্যথা হয়। আর এই ব্যথা অনেকেই সহ্য করতে পারেন না। এই ব্যথাকে ওভারিয়ান পেইন (Ovarian Pain) বলা হয়। এই ব্যথা একবার শুরু হলে সহজে থামতে চায় না।

এই সময়ে অনেকেই খাবার খেতে পারেন না, গা গুলায়, বমি আসে। আবার অনেকে কাজ করতে পারেন না, দুর্বল লাগে। যদি আপনি পিরিয়ডের ব্যথা থেকে নিস্তার পেতে চান তাহলে এই খাবারগুলো নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, দেখুন কী কী খাবেন।

periode

  • আদা

আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যদি আপনার পিরিয়ডের সময় প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হয়, তাহলে আদার রস বা আদা দিয়ে চা খেতে পারেন। এতে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে। এমনকি বড় রোগের ঝুঁকি কমবে। সেই সঙ্গে লেবু, মধুর সঙ্গেও আদা খেতে পারেন।

  • সবুজ শাকসবজি

এই সময়ে পালংশাক, মেথির শাক, সরষের শাকে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক অ্যাসিড থাকে। যা রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করে। শুধু তাই নয়, যখন আপনাদের পিরিয়ডের সমস্যা হয়, শরীর ক্লান্ত লাগবে, সে সমস্যা থেকে ক্লান্ত ভাব কমাতে এগুলি খেতে পারেন। আপনি এই সময়ে সবজি দিয়ে স্যালাডের সঙ্গেও কিন্তু সবুজ সবজি খেতে পারেন।

  • বাদাম ও বীজ জাতীয় খাবার

পিরিয়ডের ব্যথা কমাতে বাদাম ও বীজ জাতীয় খাবার খান। যেমন- আখরোট, চিয়া বীজ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লমেন্টরি, ওমেগা থ্রি অ্যাসিড থাকে। এগুলি খেলে যেকোনও ব্যথা কমে। আপনি কিন্তু সময় অবশ্যই এগুলি খাদ্য তালিকায় রাখবেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।

  • দুধ ও দুধ দুগ্ধজাত খাবার

বিশেষজ্ঞদের মতে, দুধ ও দুধ দুগ্ধজাত খাবার যেমন- পনির, দই, বাটার মিল্ক খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে পেটে ব্যথা থাকলে তাও কমবে। এমনকি শরীর ঠান্ডা থাকবে।

  • ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট খেলে খুব সহজেই পেট ব্যথা কমে যায়। কারণ এতে ফ্ল্যাভোনয়েড থাকে। যা ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়াও এই চকোলেটে ম্যাগনেসিয়াম থাকে। যা পেশি ব্যথা কমবে। এটি খেলে আপনার শরীরে ক্যালোরির মাত্রাও বাড়বে না। আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+