এই খাবারগুলিই ম্যাগনেসিয়ামের ভাণ্ডার, রয়েছে স্বাস্থ্য গুণও, এবার এগুলি দুপুরে পাতে রাখবেন তো!
শরীর সুস্থ রাখতে প্রত্যেকটি মানুষের নিত্যদিন পুষ্টি সম্মত খাবার খাওয়ার দরকার। সকলে নিয়মিত ভিটামিন, প্রোটিন জাতীয় খাবার খেতে হয়। অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হয় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। যদি আপনি নিত্যদিন দুপুরে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান, তাহলে আপনার শরীর ভালো থাকবে। দেখুন খাদ্য তালিকায় কী কী রাখবেন। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেলে আপনার হার্ট ভালো থাকবে। সেই সঙ্গে আপনার কোলেস্টেরলের মাত্রা কমবে শরীরে। তাই অবশ্যই খাদ্য তালিকায় রাখুন এগুলি। মাছ
যদি আপনি আমিষ খেতে ভালবাসেন, তাহলে অবশ্যই নিত্যদিন একটি করে হলেও স্যামন মাছ খাবেন। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন থাকে। এটি খেলে মস্তিষ্ক ভালো থাকবে ও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে। ছোলা

ছোলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার থাকে। যা খেলে হজম ভালো হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এমন কি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। তাই আপনি প্রত্যেকদিন দুপুরের খাবারে রাখতেই পারেন ছোলা।
- কলা
অনেকেই সকাল বেলা কলা খান। তবে আপনি কিন্তু দুপুরের খাবারেও রাখতে পারেন একটা করে কলা। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি ৬, ভিটামিন সি থাকে। যা আপনার পেশী ভালো রাখতে সাহায্য করবে। এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। হার্টের যেকোনও রোগ কমাতে সাহায্য করে কলা।
- বাদাম
একমুঠো বাদাম যদি খান তাহলে আপনার শরীর ভালো থাকার পাশাপাশি কমবে হার্টের যেকোনও ঝুঁকি। কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থেকে ফাইবার থাকে। তবে ভাজা বাদাম খাবেন না। ভেজানো বাদাম খেতে পারেন। যা আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে।
- পালংশাক
পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থেকে। থাকে ম্যাগনেসিয়াম, ভিটামিন কে। যা আপনার হাড় ভালো রাখতে সাহায্য করে। এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
- কুইনোয়া
এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার থাকে। যা আপনার হজম ক্ষমতা বাড়াবে। থাকে অ্যামিনো অ্যাসিড। যা খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রনে থাকবে।
- অ্যাভোকাডো
এতে প্রচুর গুণ রয়েছে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। যা খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। কোলেস্টেরলের মাত্রা কমবে শরীরে। তাই অবশ্যই দুপুরবেলা করে একটি অ্যাভোকাডো টোস্ট আপনি খেতেই পারেন।
- মটরশুঁটি
যদি নিত্যদিন দুপুরের খাদ্য তালিকায় এক মুঠো মটরশুঁটি রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার শরীরে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে সুগার থাকলে তাও নিয়ন্ত্রনে থাকবে। এমন কি বাড়বে হজম ক্ষমতাও। তাই দেরি না করে আজ থেকেই এটা খাওয়া শুরু করুন।
- কুমড়ো বীজ
কুমড়ো খেয়ে ফেলে দিচ্ছেন বীজ। তবে তা কিন্তু ভুল করছেন। কুমড়ো বীজে রয়েছে প্রচুর গুণ রয়েছে। এতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
- ডার্ক চকোলেট
ডার্ক চকোলেট হল ম্যাগনেসিয়ামের ভাণ্ডার। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে। এমন কি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications