স্ট্রবেরি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন এই ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে
স্ট্রবেরি খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। তাছাড়া মিষ্টি, টক এই ফলের প্রতি লোভ রয়েছে সকলেরই। এই ফল দিয়েও কিন্তু অনেক মিষ্টি বানানো হয়। আবার মিষ্টির ওপর কিংবা সুস্বাদু খাওয়ার ওপর এই ফল দিয়ে সাজানোও হয়।
শুধু এই ফল খেতে যে সুস্বাদু বলে সকল খান তা কিন্তু নয়। এই ফলে প্রচুর ভিটামিন, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফোলেট, পটাশিয়াম রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা খেলে শরীর সুস্থ থাকে। নিত্যদিন স্ট্রবেরি খাওয়ার উপকারিতা সম্পর্কে, জানুন।

- কী কী পুষ্টিগুণ রয়েছে
স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ফাইবার, ফ্ল্যাভোনয়েড, পটাশিয়াম থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। তাছাড়াও আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান। তাহলে অবশ্যই স্ট্রবেরি খাবেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। স্ট্রবেরি রোজ খেলে বড় রোগ আপনাকে ছুঁতেই পারবে না।
- দৃষ্টিশক্তি বাড়াতে
দৃষ্টিশক্তি বাড়াতে স্ট্রবেরির জুড়ি মেলা বহার। যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিগুণ রয়েছে। এতে আপনার মানসিক চাপ কমবে। তাই আপনিও নিত্যদিন স্ট্রবেরি খেতে পারেন।
- ওজন কমবে
যদি আপনি ওজন কমাতে চান তাহলে অবশ্যই স্ট্রবেরি খান। এতে ক্যালোরির পরিমাণ কম। বেশি পরিমাণে ফাইবার থাকে। যা খেলে খিদে পায় না। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। পেট ভর্তি থাকলে খাওয়ার ইচ্ছাও থাকবে না। আর এতে আপনার ওজন কিন্তু আসতে আসতে কমবে।
- ত্বক ভালো থাকবে
যদি আপনি ত্বক ভালো ও উজ্জ্বল রাখতে আপনি খেতে পারেন স্ট্রবেরি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারাও কিন্তু বেশি পরিমাণে খাবেন না। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications