কীভাবে লাস্যময়ী চেহারা ধরে রেখেছেন তন্বী ঋতাভরী, জেনে নিন তাঁর শখ-প্রিয় খাবারই সম্পর্কে
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা তা আমরা সকলেই জানি। ইনস্টাগ্রামে রয়েছে তাঁর লাখো লাখো ভক্ত। তাঁর ভক্তরা তাঁকে একঝলক দেখার জন্য যেন মুখিয়ে রাখেন। তাঁর লাস্যময়ী সুন্দর স্বাস্থ্য যেন নজর কাড়ে আট থেকে আশির অনুগামীদের। অভিনেত্রী কী খেতে পছন্দ করেন, ডায়েট চার্টে কী রাখেন বা তাঁর শখই বা কী তা জানার জন্য মুখিয়ে থাকেন সকলে।
মিনিয়েচার আর্টের এক অদ্ভুদ আকর্ষণ রয়েছে অভিনেত্রীর। তিনি তাঁর রূপ ও গুন দিয়ে সকলকে মুগ্ধ করে দেন। দক্ষ অভিনয়ের পাশাপাশি সমাজসেবী, গায়িকা হিসেবে তাঁর একটা আলাদাই পরিচয় রয়েছে। অভিনয় ছাড়া রয়েছে তার একাধিক শখ, ঠিক তার মধ্যে একটি হল মিনিয়েচার আর্ট।

এটি তৈরি করতে ভালোবাসেন তিনি। অভিনেত্রীর বাড়িতে কিন্তু সাজানো সেইসব কালেকশনে রয়েছে, যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে কি এই মিনিয়েচার মডেল বা মিনিয়েচার আর্ট? নানা জিনিসের ক্ষুদ্র সংস্করণই হল মিনিয়েচার আর্ট। এটি তৈরি করতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর প্রিয় কিছু খাবারের কথা। অভিনেত্রী কিন্তু খুব খাদ্য রসিক। খেতে কিন্তু ভালবাসেন সেই সঙ্গে খুব মুডি তিনি। তিনি ভাজাভুজি খেতে খুব ভালোবাসেন। তবে তিনি বাড়ির খাবার খেতে সবথেকে বেশি পছন্দ করেন। তার মধ্যে রয়েছে ভাত, ডাল, পটল ভাজা। এই খাবারগুলি পেলে তিনি কিন্তু আর মাছ-মাংস খেতে চান না। কারণ এই খাবারটি তার কাছে যথেষ্ট প্রিয়, একপ্রকার স্বর্গ বলা চলে।

তার পাশাপাশি তিনি কিন্তু ভেজ বিরিয়ানি, মটর পোলাও, কাঁচা টমেটোর তরকারি খেতে খুব পছন্দ করেন। তবে তেল মশলা বিহীন খাবার খেতে তিনি একটু বেশিই ভালোবাসেন। তবে তাঁর পছন্দের খাবারের মধ্যে পড়ে সবজি এবং কাঁচা ফল। যেমন গাজর, ফল দিয়ে স্যালাড তিনি শুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যে খেয়ে থাকেন।
তন্বী ঋতাভরীর ডায়েট চার্টের দিকে নজর প্রায় সকলের। তিনি কী খেয়ে তাঁর সুন্দর লাস্যময়ী চেহারা ধরে রেখেছেন তা নিয়ে সকলেই প্রায় আলোচনা করে থাকেন। একবার তিনি জানিয়েছিলেন, খুব কম বয়সী তিনি চিনি খাওয়া ছেড়ে দিয়েছেন। তিনি কফি খেলেও চিনি খান না। রোজ এক ঘন্টা করে তিনি শরীর চর্চা করেন। প্রথম দিকে তিনি যখন ডায়েট করতে শুরু করেছিলেন তখন তিনি প্রচুর পরিমাণে হাঁটতেন, তবে তারপর অল্প সময় হলে তিনি শরীর চর্চা ট্রেড মিলে হাঁটেন।

অভিনেত্রীর লাস্যময়ী চেহারা পাওয়ার জন্য সকল অনুগামীরাই প্রায় ব্যস্ত হয়ে থাকেন। যদি আপনিও তার মতন ডায়েট চার্ট মেনে চলেন তাহলে তার মতন সুন্দর চেহারা পেতে পারেন।
অভিনেত্রী খালি পেটে কোকোনাট ওয়াটার অর্থাৎ ডাবের জল বা হালকা গরম জলে লেবু খান। সারাদিন প্রায় অল্প অল্প করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান। কিন্তু রাত আটটার পর রুটি ভাত একদমই খান না। ডায়েটে তিনি ফল খান, সেই সঙ্গে নানারকম জুসও খান। তবে সেই জিনিসগুলি কিন্তু সুগার ফ্রি। অভিনেত্রী গ্রিন টি বা যে কোন চায়ে দারচিনি দিয়ে খান, কারণ তিনি মনে করেন, এগুলি খেলে ফ্যাট খুব সহজেই কমে।












Click it and Unblock the Notifications