শীতে চুটিয়ে ব্যবহার করছেন ইলেকট্রিক কেটলি, জানেন তো পরিষ্কার করার সঠিক নিয়ম
ইলেকট্রিক কেটলি কিন্তু খুব প্রয়োজনীয় একটি জিনিস। তাছাড়া শীতকাল পড়তেই সকলের বাড়িতেই কিন্তু ইলেকট্রিক কেটলি ব্যবহার করা শুরু হয়ে গেছে। তাছাড়া ইলেকট্রিক কেটলি দিয়ে খুব সহজেই জল গরম করা যায়।
আবার এতে খুব সহজেই চা করা যায়। ইলেকট্রিক কেটলি ঠিকঠাক ব্যবহার করতে না জানলে অনেক সময় এটি কিন্তু আগুন ধরে যায়। কীভাবে পরিষ্কার করবেন, কীভাবেই বা সাবধানতা অবলম্বন করবেন আপনি, জানুন।

- এই ভাবে ব্যবহার করুন
আপনি যদি গরম জল করার সময় বৈদ্যুতিক ইলেকট্রিক কেটলি ব্যবহার করেন, তবে এটি ব্যবহার করার পরে বোতামটি আগে বন্ধ করুন। জল গরম হয় গ্লাস বা কাপে আলতো করে ঢেলে নিন। দেখবেন কেটেলির গায়ে যেন জল না পড়ে।
- গন্ধ বের হবে
জল গরম করতে করতে দেখবেন, এর ভেতরে অদ্ভুত একটা গন্ধ হয়ে যায়। কেটলির ভেতরে কালো দাগ হয়ে যায়। সময় মতন পরিষ্কার না করলে, এটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে যেতে থাকে। যা কিন্তু অনেক সময় ইলেকট্রিক কেটলি ভেতর থেকে নষ্ট করে দেয়।
- লেবুর রস
কেটলি থেকে গন্ধ বের হলে বা কালো হয়ে গেলে প্রথমে পরিষ্কার করার প্রথমে প্রথমে লেবুর রস চেপে দিয়ে দিন। তারপর সুইচ চালু করুন। তারপর এক মিনিটের জন্য জল ফুটতে দিন। তারপরে ব্রাশের সাহায্যে পরিষ্কার করুন। কেটলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে কিন্তু ব্যবহার করবেন না। অন্তত একটা দিন গোটা। এভাবে রাখবেন ভালোভাবে শুকিয়ে গেলে তারপর ব্যবহার করুন।
- ভিনেগার
কেটলি ভালোভাবে পরিষ্কার করতে গেলে, প্রথমে জল দিয়ে ধুয়ে নিন। তারপর এক দুই চামচ ভিনেগার দিন। তারপর আবার সামান্য জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর কেটলি বন্ধ করে দিন ১৫ মিনিটে এভাবে রাখুন। ভালোভাবে জল দিয়ে কেটলি ধুয়ে নিন। তারপর এর থেকে দুর্গন্ধ খুব সহজেই চলে যাবে।
- পেঁয়াজের খোসা
পেঁয়াজের খোসা দিয়েও আপনি কিন্তু এই ইলেকট্রিক কেটলি পরিষ্কার করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে পেঁয়াজের খোসা রোদে শুকিয়ে নিতে হবে। তারপর পুরো শুকিয়ে খড়খড়ে করে দেবেন। তারপর একটি পাত্রে এক চামচ জামা কাপড় কাচার সাবান, এক চামচ ভিনেগার দিয়ে নিন। তারপর এই পেস্টটি বোতলের ভেতর দিয়ে একটি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে নিন। তারপর দু-তিনবার ভালো জল দিয়ে ধুয়ে নিন।
- বেকিং সোডা
কেটলি পরিষ্কার করতে বেকিং সোডা জল মিশিয়েও কিন্তু আপনি আপনার ইলেকট্রিক কেটলি পরিষ্কার করতে পারেন। তাহলে খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। দুর্গন্ধও থাকবে না।












Click it and Unblock the Notifications