Benefits of Pumpkin Seeds for Hair: চুলের জন্য কতটা উপকারী কুমড়োর বীজ?
আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অতি পরিচিত একটি সবজি হল কুমড়ো। কুমড়ো ভাজা থেকে তরকারি অত্যন্ত সুস্বাদু খেতে। তবে আমরা সকলেই সবজিটি রান্না করি ঠিকই তবে কুমড়োর বীজ কিন্তু বেশিরভাগ জন্যই ফেলে দেন। তবে জানেন কি এই বীজে কত উপকার রয়েছে অর্থাৎ কুমড়োর বীজ খুব উপকারী।
কুমড়োর বীজে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, জিঙ্ক ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস উপাদান রয়েছে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। তাছাড়া আপনার চুল ও ত্বক ভালো রাখতে কুমড়োর বীজ খেতে পারেন। আর কী কী উপকার রয়েছে কুমড়ার বীজে, দেখুন।

চুলের গোড়া মজবুত রাখতে কুমড়োর দানা খান
কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। যা আপনার চুল ভালো রাখতে সক্ষম। কুমড়া বীজ দিয়ে যদি আপনি তেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চুল আরোও ভালো হবে এবং আরোও উজ্জ্বল হবে। এটি মাথায় লাগালে আপনার চুলের গোড়ার আরোও উন্নতি হবে ও কুমড়ার বীজে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে, তাই আপনার চুলের গোড়া সহজে ভাঙতে দেয় না।
খুশকি
যদি আপনি খুশকিতে জেরবার হয়ে যান বার হয়ে যান, তাহলে কুমড়োর বীজ আপনাকে অনেকটাই সাহায্য করবে। কুমড়ার বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, তাই এটি খুশকি কমাতে সহায়ক। আপনি খুশকি কমানোর জন্য কুমড়োর বীজ খেতে পারেন, আবার সেই সঙ্গে সঙ্গে কুমড়োর বীজ পেস্ট করে সেটি আপনি মাথায় লাগাতে পারেন। পারলে এই বীজের তেল তৈরি করে মাথায় লাগান।

চুল আরও ঘন করতে কুমড়ো বীজ মাথায় মাখুন
কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক ও বায়োটিন থাকে। তাই আপনার চুলকে আরোও বাড়াতে সাহায্য করে। যাতে আপনার চুল ঘন হয়, তার জন্য আপনি মাথায় কুমড়ো বীজ মাখতে পারেন। কুমড়ো বীজের তেল মাথায় মাখা খুব ভালো।
মাথার ত্বক
মাথার ত্বককে আপনি ভালো রাখতে চাইলে কুমড়োর বীজ রোজ খেতে পারেন। এতে ম্যাগনেসিয়াম থাকে, আপনার চুল বাড়ার সঙ্গে সঙ্গে মাথার ত্বকও ভালো থাকবে। রক্ত সঞ্চালন ভালো হয়। চুলের ভেতর জট পরবে না। চুল খুব মজবুত হবে। তাই আজ থেকে আর কুমড়োর বীজ ফেলে দেবেন না, এটিও খান ও মাথায় লাগান।












Click it and Unblock the Notifications