পটলা বৌদির মজার বাংলা জোকস

বয়স
শাশুড়িমা : সেকি! তোমার মা তো বলেছিল তোমার বয়স ত্রিশ। তুমি বলছ ২৪?

পটলা বৌদি : মা মিথ্যে বলেননি। তবে আমি গুনতে শিখেছিলাম ছয় বছর বয়সে।

পটলা বৌদির মজার বাংলা জোকস

আই অ্যাম ডায়িং
পটলা বৌদির বর পটলা বৌদিকে এসএমএস করেছে , ‘কী করছ সোনা?'
‘আই অ্যাম ডায়িং।'
লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, ‘সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?'
পটলা বৌদি ধমক দিয়ে‘দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!'

যাক বাবা বাঁচা গেল
পটলা বৌদি একবার জ্যোতিষের কাছে গেল।
জ্যোতিষি : যখন তোমার সন্তানের জন্ম হবে তখন তার বাবা দুর্ঘটনার কবলে পরে মারা যাবেন।
পটলা বৌদি আনন্দে চেঁচিয়ে উঠে বললেন, যাক বাবা আমার বর এযাত্রায় বেঁচে গেল।

আমি তোমাকে ভালবাসি
একদিন পটলা বৌদির সঙ্গে তাঁর স্বামীর তুমুল ঝামেলা চলছে। ঝগড়ার মাঝে আচমকা পটলা বৌদির গালে এক চড় বসিয়ে দিলেন তাঁর স্বামী। ভুল হয়েছে বুঝতে পেরে বললেন, আমরা তাদেরকে মারি যাদের আমরা ভালবাসি।
বরের কথা শেষ হতে না হতে পটলা বৌদি বরের গালে কষিয়ে চড় লাগিয়ে মিষ্টি হেসে বললেন, তুমি কী ভাবো আমি তোমায় ভালবাসি না?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+