মোবাইল জোকসে হাসির ফোয়ারা
ভিখারি হয়েও সঙ্গে গার্লফ্রেন্ড
ভিক্ষুক : স্যার... ২০ টাকা দেন না স্যার...কফি খাব।
ভদ্রলোক : কেন?? কফি তো ১০ টাকা কাপ..
ভিক্ষুক : স্যার আসলে, সঙ্গে গার্লফ্রেন্ডও আছে তো তাই...
ভদ্রলোক : ভিখারি হয়েও গার্লফ্রেন্ড বানিয়েছ দেখছি...
ভিক্ষুক : আজ্ঞে না স্যার...গার্লফ্রেন্ডই আমায় ভিখারি বানিয়েছে.... :)

ছেলেরা Smart, মেয়েরা Hot
একটি মেয়ের কথায়,
ছেলেদের তো সৎ হওয়া দরকার
Smart তো মোবাইলও হয়।
.
.
.
.
জবাবে একটি ছেলের উত্তর
মেয়েদের মন ভালো হওয়া দরকার
Hot তো পরোটাও হয়।
এক ছাত্র পরীক্ষার সব ঠিক উত্তর দিয়েও ডাহা ফেল করল
প্রশ্ন : নেপোলিয়ন কোন যুদ্ধের পর মারা গিয়েছিল?
উত্তর : জীবনের শেষ যুদ্ধের পর।
প্র : ভারতের স্বাধীনতা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উ: চুক্তিপত্রের একেবারে নিচের দিকে।
প্র : আধুনিক জীবনে বিবাহ বিচ্ছেদের পিছনের সবচেয়ে বড় কারণটি কী?
উ : বিবাহ।
প্র : ব্রিটিশরা ব্রেকফাস্টের সময় কী খায় না?
উ : লাঞ্চ ও ডিনার।
প্র : একটি নিখুঁত অর্ধেক আপেল কীসের মতো দেখতে?
উ : বাকি অর্ধেকটার মতো।
সিঁদুর আর ব্যাকটেরিয়ার মিল
এখনকার দিনে বিবাহিত মহিলাদের মাথার সিঁদুর আর ব্যাকটেরিয়ার মধ্যে মিল কোথায়?
.
.
.
.
.
.
.
.
খালি চোখে দেখা যায় না। আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে সম্ভব হলেও দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications