৫০০-রও বেশি খেলোয়াড়কে পুলিশে চাকরি উত্তরপ্রদেশে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

৫০০-রও বেশি খেলোয়াড়কে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশে পুলিশ প্রশাসনে তাঁদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বড় ঘোষণায় শ

৫০০-রও বেশি খেলোয়াড়কে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশে পুলিশ প্রশাসনে তাঁদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বড় ঘোষণায় শীঘ্রই পুলিশ বাহিনী ও প্রশাসনিক দফতরে নিয়োগ হতে চলেছে ৫০০ খেলোয়াড়ের।

৫০০-রও বেশি খেলোয়াড়কে পুলিশে চাকরি উত্তরপ্রদেশে, বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাঁচ দিনের ৭১তম অল ইন্ডিয়া পুলিশ অ্যাথলেটিক্স ক্লাস্টার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন। দশ বছর পর আবার অল ইন্ডিয়া পুলিশ অ্যাথলেটিক্স ক্লাস্টার চ্যাম্পিয়নশিপের আয়োজন হয়েছে উত্তরপ্রদেশে। এই অনুষ্ঠানে এসে যোগী আদিত্যনাথ বলেন, আমি আনন্দিত যে সমস্ত সীমা বল নেপাল ও ভুটানের ভারত সীমান্তে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে।

এদিনের অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশের ৩২টি জেলার প্রায় ১৩০০ জন খেলোয়াড় এই বছর চ্যাম্পিয়নশিপকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা গত ৯-১০ বছরে দেশের ক্রীড়া সংস্কৃতিকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে সমর্থ হয়েছি। সেই আঙ্গিকেই আমাদের খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সকে উন্নীত করেছেন।

যোগী আদিত্যনাথ আরও বলেন, অলিম্পিক, এশিয়ান গেমস এবং কমনওয়েল্থ গেমসে শুধু ক্রীড়াবিদদের অংশগ্রহণই বেড়েছে তা নয়, তারা এই প্রতিযোগিতায় পদকও জিতেছে। যেভাবে তাঁদের যোগদান বেড়েছে এবং পারফর্ম্যান্স উন্নীত হয়েছে, তাতে উত্তরপ্রদেশ গর্বিত হয়েছে, গোটা দেশ গর্বিত হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও জানান, সংসদ খেল মহোৎসব শুরু করা হয়েছে রাজ্যে। সেই সংসদ খেল মহোৎসবে উত্তরপ্রদেশের প্রতিটি সংসদীয় ক্ষেত্রে ২০০০ থেকে ২৫০০ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন। এটা একটি ইতিবাচক দিক রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে।

তিনি এই আঙ্গিকেই ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্যের ৫০০ জন ক্রীড়াবিদকে চাকরি প্রদানের ব্যবস্থা করেছে। এর ফলে ক্রীড়াক্ষেত্রে যোগদান বাড়বে। বাড়বে উৎসাহ। সে জন্য সরকারও উদ্যোগী। সরকারের পক্ষ থেকে পরিকাঠামো গড়ে দিচ্ছে। ক্রীড়াক্ষেত্রের মানোনয়নে উন্নীত করছে পরিমণ্ডল।

যোগী আদিত্যনাথ জানান, "তাদের সরকার গ্রামে গ্রামে খোলার মাঠ নির্মাণ করছে। সেই মাঠের পরিচর্যার ব্যবস্থা করছে। শুধু মাঠ নির্মাই নয়, সেই সমস্য় খেলার মাঠকে ঘিরে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। জেলায় স্টেডিয়াম হচ্ছে। স্পোর্টস কলেজ গড়ে তোলা হচ্ছে। যুব মঙ্গল দল ও মহিলা মঙ্গল দলকে স্পোর্টস কিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এসব হচ্ছে গ্রামগঞ্জ থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে। আর সেই কাজে উত্তরপ্রদেশ সফল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+