West Bengal Job Vacancy 2024: ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটর পদে বীরভূমে ব্যাপ নিয়োগ
West Bengal Job Vacancy 2024: বাংলায় থেকে কাজ করতে চান? বড় সুযোগ বাংলার পুরুষ এবং মহিলা কর্মপ্রার্থীদের সামনে। একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ হবে বীরভূমে (Job at Birbhum)। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ করা হবে।
ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটর পদের জন্য এই নিয়োগ (West Bengal Job Vacancy 2024) করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন তা বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

- West Bengal Job Vacancy 2024: কীভাবে আবেদন
ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটর পদে আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন (West Bengal Job Vacancy 2024) করতে হবে। এজন্য বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - https://birbhum.gov.in/bn/ - গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রেশন আগামী ২৫ নভেম্বর পর্যন্ত করা যাবে। তবে অনলাইনের মাধ্যমে আবেদন আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত করা যাবে।
- West Bengal Job Vacancy 2024: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
বীরভূমে থেকে কাজের সুযোগ। ডিস্ট্রিক্ট কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটর পদের জন্য এই নিয়োগ (West Bengal Job Vacancy 2024) করা হবে। শূন্যপদের সংখ্যা মাত্র একটি। এই নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে। প্রয়োজনে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। তবে এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলা হয়নি। এই শূন্যপদের জন্য আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -West Bengal Job Vacancy 2024 - ক্লিক করতে হবে।
- West Bengal Job Vacancy 2024: যোগ্যতা এবং বয়স
ডিস্ট্রিক্ট কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটর পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রাশিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বায়োস্ট্যাটিস্টিক বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটিতে বলা রয়েছে। অন্যদিকে নুন্যতম ২১ বছর বয়স থেকে এই পদের (West Bengal Job Vacancy 2024) জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর।
- West Bengal Job Vacancy 2024: বেতন সংক্রান্ত তইথ্য
বীরভুমে প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে বেতন (West Bengal Job Vacancy 2024) দেওয়া হবে। সঙ্গে মিলবে আরও সুবিধা।












Click it and Unblock the Notifications