তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জোয়ার, চলতি বছরেই লক্ষাধিক ফ্রেশার নিয়োগ করতে চলেছে এই ৪ সংস্থা
তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জোয়ার, চলতি বছরেই লক্ষাধিক ফ্রেশার নিয়োগ করতে চলেছে এই ৪ সংস্থা
অন্যান্য সেক্টরে মন্দা থাকলেও করোনাকালের শুরু থেকেই আইটি সেক্টরে(IT Company) বিশেষ মন্দার আঁচ লাগেনি। এমনকী করোনাকালে মানুষের প্রযুক্তি নির্ভরতা যত বেড়েছে ততই চাহিদা বেড়েছ টেক এক্সপার্টদেরও। এমনকী গত কয়েক মাসে গোটা দেশে সবথেকে বেশি নিয়োগও হয়েছে তথ্য-প্রযুক্তি সেক্টরেই। অন্যদিকে শুধু অভিজ্ঞতা সম্পন্ন চাকুরিজীবীই নয়, ফ্রেশারদের জন্যও খুলতে চলেছে আরও বড় দরজা।

শীর্ষ তালিকায় রয়েছে কোন কোন সংস্থা
সূত্রের খবর, চলতি মরসুমে প্রায় এক লক্ষেরও বেশি ফ্রেশার (Freshers) নিয়োগ করতে চলেছে আইটি জায়েন্ট গুলি। তালিকায় রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS), ইনফোসিস (Infosys), উইপ্রো (Wipro), এইচসিএল টেকনোলজির (HCL Technology) একাধিক বড় বড় সংস্থার নাম। শেষ পাওয়া খবর অনুযায়ী চলতি অর্থবর্ষেই ১ লক্ষ ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে এই সমস্ত সংস্থাগুলিতে।

চাহিদা বেড়েছে ৪০০ শতাংশ
এদিকে কয়েকদিন আগেই বড় সংখ্যক কর্মী নিয়োগ করে সকলকে চমকে দিয়েছিল আইটি ফার্ম উইপ্রো। এদিকে পরিসংখ্যান বলছে করোনা পরবর্তী পরিস্থিতিতে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মীর চাহিদা বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। এদিকে বর্তমানে প্রায় সমস্ত কোম্পানি এবং সরকারি কাজ পর্যন্ত আজ অনলাইনে হচ্ছে। ফলে দিন দিনে বেড়েছে দক্ষ তথ্য-প্রযুক্তি কর্মীর চাহিদা। আর তাতেই চাহিদা বাড়ছে নতুন কর্মীর।

ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে আই হাবগুলি
এদিকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে আই হাবগুলি। দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিয়োগে নজির গড়েছে। সমীক্ষায় দাবি, ভারতের মোট ওয়ার্কফোর্সের এক চতুর্থাংশেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন শীর্ষ চার সংস্থায়। আর এখানেই তৈরি হচ্ছে নয়া রেকর্ড। এমমকী ভারতের এই পরিসংখ্যানে চমকে যাচ্ছে উন্নত দেশগুলিও।

কোন সংস্থায় কত নিয়োগ ?
এই তালিকায় সবার উপরে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। বিগত ছয় মাসে ৩৫ হাজারের বেশি ফ্রেশার নিয়োগ করেছে টিসিএস। অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৭৮ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস। অন্যদিকে চলতি অর্থবর্ষের বাকি ছয় মাসেও ৮ হাজার ১০০টি শূন্যপদে নতুন নিয়োগ করতে চলেছে উইপ্রো।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications