India's unemployment rate: গত তিন বছরে সর্বনিম্ন বেকারত্বের হার! জানেন সমীক্ষায় কী উঠে এল?

India's unemployment rate: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)! যে কোনও সময় ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। যদিও ভোট ঘোষণার আগে থেকেই একাধিক ইস্যুতে চড়ছে রাজনৈতিক তরজা। যার মধ্যে বেকারত্ব একটা ইস্যু বড় বিরোধীদের কাছে।

আর এই ইস্যুকে সামনে রেখেই কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। এই অবস্থায় কিছুটা হলেই স্বস্তি দিচ্ছে দেশে বেকারত্ব হার। পরিসংখ্যান বলছে, ১৫ বছর কিংবা তার বেশি বয়সের লোকেদের বেকারত্বের হার 2023 সালে 3.1 শতাংশে নেমে এসেছে। যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন (India's unemployment rate)।

India s unemployment rate

পরিসংখ্যান মন্ত্রকের অধীনে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজ়েশন কাজের পরিস্থিতি (India's unemployment rate) বুঝতে একটি সমীক্ষা অর্থাৎ 'পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে' চালায়। আর সেই সমীক্ষাতেই এই তথ্য (India's unemployment rate) উঠে এসেছে। আর এরপরেই এই পরিসংখ্যান সামনে নিয়ে আসা হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে, ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে বেকারত্ব ২০২২ সালে ছিল ৩.৬ শতাংশ এবং ৪.২ শতাংশ ছিল ২০২১।

সেখানে ২০২৩ সালে ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে বেকারত্ব হার (India's unemployment rate) অনেকটাই কমেছে। তথ্য অনুযায়ী সেই হার কমে হয়েছে ৩.১ শতাংশ। যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন বলেই দাবি করা হয়েছে। রিপোর্ট বলছে, ২০২০ সালের মার্চ মাসে দেশে করোনার মহামারী চলছিল। যদিও ভয়ঙ্কর সেই দিনগুলিকে দূরে সরিয়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।

রোজগারে নয়া পথ খুলে যাচ্ছে। সমীক্ষায় দেওয়া তথ্য অনুযায়ী, মহিলাদের মধ্যে বেকারত্বের হার ২০২২ সালে 3.3 শতাংশ এবং ২০২১ সালে 3.4 শতাংশ ছিল। আর ২০২৩ সালে সেই হার 3 শতাংশে নেমে এসেছে। একই ভাবে পুরুষদের ক্ষেত্রে ২০২২ সালে বেকারত্বের হার 3.7 শতাংশ ছিল এবং 2021 সালে 4.5 শতাংশ ছিল।

কিন্তু ২০২৩ সালে সেই বেকারত্বের হার 3.2 শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। একই ভাবে শহরের এলাকা বেকারত্বের হার 2022 সালে 5.7 শতাংশ এবং 2021 সালে 6.5 শতাংশ। 2023 সালের সমীক্ষা শহরের বেকারত্বের হার স্বস্তিদায়ক বলে দাবি করছে। পরিসংখ্যান অনুযায়ী শহরে বেকারত্বের হার গরবছর 5.2 শতাংশ।

অন্যদিকে গ্রামীণ এলাকায় 2022 সালে 2.8 শতাংশ এবং 2021 সালে 3.3 শতাংশ থেকে 2023 সালে 2.4 শতাংশে নেমে এসেছে। যদিও মোদী সরকারের আমলে বেকারত্ব (India's unemployment rate) বড় একটা সমস্যা বলেই দাবি বিরোধীদের। এই প্রসঙ্গে রাহুল গান্ধীর দাবি, মোদী জমানায় বেকার সমস্যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+