করোনা ধাক্কায় বেহাল চাকরির বাজার! নতুন নিয়োগে ১৫ বছরে রেকর্ড পারাপতন চলতি বছরে

করোনা ধাক্কায় বেহাল চাকরির বাজার! নতুন নিয়োগে ১৫ বছরে রেকর্ড পারাপতন চলতি বছরে

করোনা ধাক্কায় তীব্র মন্দা চাকরির বাজারেও। গত কয়েক মাস থেকেই নতুন নিয়োগ থেকে কার্যত পিছু হঠেছে প্রায় সমস্ত সংস্থাই। বর্তমানে নিয়োগ সংক্রান্ত একটি সমীক্ষায় উঠে আসছে আরও ভয়াবহ চিত্র। আগামী তিন মাসও চাকরির বাজারে এই ভয়াবহ সঙ্কট কার্যত জারি থাকবে বলেই বলা হচ্ছে সদ্য প্রকাশিত রিপোর্টে। যেখানে প্রায় ৮০০টিরও বেশি সংস্থার উপর সমীক্ষা চালানো হয় বলে খবর।

করোনা ধাক্কায় বেহাল চাকরির বাজার! নতুন নিয়োগে ১৫ বছরে রেকর্ড পারাপতন চলতি বছরে

ম্যান পাওয়ার গ্রুপ এমপ্লয়মেন্ট আউটলুক সমীক্ষা অনুযায়ী, গত ১৫ বছরের মধ্যে করোনা ধাক্কায় ভারতের চাকরির বাজারে সবচেয়ে ভয়াবহ মন্দা দেখা দিয়েছে। এই মুহূর্তে মাত্র তিন শতাংশ সংস্থা আগামী তিন মাসে নতুন নিয়োগের পক্ষে ঝুঁকছে বলেও তাদের মত। এই ক্ষেত্রে তারা দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৮১৩ সংস্থার মতামত নেয়। এই সার্ভে থেকে জানা যাচ্ছে আগামী দিনে মাত্র ৭ শতাংশ সংস্থা কর্মরত কর্মীচারিদের বেতন বৃদ্ধির কথা ভাবছে।

অন্যদিকে ৩ শতাংশ সংস্থা আবার বেতন কমানোর পথে হাঁটতে পারে বলে খবর। উল্টোদিকে ৫৪ শতাংশ সংস্থা আগের বেতনই বহাল রাখার পক্ষে মতপ্রকাশ করেছে। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে উত্তর, পূর্বাঞ্চলের সংস্থা দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের থেকে সামান্য এগিয়ে আছে বলেও জানা যাচ্ছে। এদিকে সমীক্ষায় আরও বলা হয়েছে প্রায় ৪৪ শতাংশ নিয়োগকর্তা জানিয়েছেন তারা আশা করছেন আগামী নয় মাসের মধ্যে করোনা সঙ্কট কাটিয়ে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। পাশাপাশি ৪২ শতাংশ সংস্থা জানিয়েছে কবে সমস্ত সঙ্কট কাটিয়ে তারা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে সেই বিষয়ে তারা নিজেরাই দোলাচলে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+