করোনার আবহে দক্ষিণ দিনাজপুরের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনার আবহে দক্ষিণ দিনাজপুরের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের ভয়াবহ আবহে বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা আগেই জানিয়েছিল রাজ্য। সে অনুযায়ী দক্ষিণ দিনাজপুরের সরকারি হাসপাতালগুলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হল। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। কীভাবে আবেদন করা যাবে, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৬৩
কোন কোন শূন্যপদ
১) স্টাফ নার্স (পুরুষ ও মহিলা) - ৪৬
২) মেডিক্যাল অফিসার - ১৭
কোথা থেকে আবেদন : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
শিক্ষাগত যোগ্যতা
১) স্টাফ নার্স - জিএনএম কোর্স + বাংলা বলা, লেখা ও পড়তে পারা + পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
২) মেডিক্যাল অফিসার - এমবিবিএস
বয়সের সীমা
১) স্টাফ নার্স - ১৮ থেকে ৪০ বছর।
২) মেডিক্যাল অফিসার - ৬০ বছরের বেশি নয়।
৩) সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সে শিথিলতা।
বেতন
১) স্টাফ নার্স - প্রতি মাসে ১৭,২২০ টাকা।
২) মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৪০ হাজার ও ৫০ হাজার টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : ওয়াক-ইন-ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) স্টাফ নার্সের সাক্ষাৎকারের দিন ও সময় - ২০২১ সালের ১৫ মে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা।
২) মেডিক্যাল অফিসারের দিন ও সময় - ২০২১ সালের ১৫ মে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা।
আবেদনের পদ্ধতি
১) https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে।
২) আবেদনপত্র সহ সব শংসাপত্র ও তথ্য-প্রমাণ সাক্ষাৎকার কেন্দ্রে নিয়ে যেতে হবে।
৩) The Office of the Chief Medical Officer of Health (old Building), Ground floor, Balurghat, Dakshin Dinajpur, Pin - 733101 ঠিকানায় পৌঁছে সাক্ষাৎকার দিতে হবে।
৪) https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Notice_regarding_for_the_post_of_Staff_Nurse_(both_Male_or_Female)-merged.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে নিন।












Click it and Unblock the Notifications