Suzuki Motors Jobs 2025: ক্লাস ১০ পাশ করেছেন? সুজুকি মোটরস ব্যাপক নিয়োগ করবে! কীভাবে আবেদন জানুন
Suzuki Motors Jobs 2025: ক্লাস ১০ পাশ করেছেন! চাকরি খুঁজছেন? বড় সুযোগ হাতের মুঠোয়। Suzuki Motors, হনসলপুর (গুজরাত) -এ এই নিয়োগ হবে। ৫০০ টিরও শূন্যপদে এই নিয়োগ করা হবে। যার জন্য আগামী ১১ এপ্রিল লখনউয়ের আলীগঞ্জের সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ITI) একদিনের জন্য একটি ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করা হচ্ছে।
সেখানে যোগ দিতে বলা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Suzuki Motors Jobs 2025) দেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েই আবেদন করতে বলা হয়েছে।

Suzuki Motors Jobs 2025: কাজ শেখার সঙ্গেই মিলবে বেতন
ওই ড্রাইভের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। এরপর 'লার্ন এন্ড প্রোগ্রামে'র মাধ্যমে কাজ করার সুযোগ (Suzuki Motors Jobs 2025) পাওয়া যাবে। এজন্য প্রত্যেক মাসে ১৫ হাজার ০৬৭ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই বিষয়ে দু'বছরের বিশেষ ট্রেনিং দেওয়া হবে। আর এরপরেই আইটিআই এনসিবিটির সার্টিফিকেট দেওয়া হবে।
Suzuki Motors Jobs 2025: কারা আবেদন জানাতে পারবেন
দশম পাশ (ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয় সহ), ন্যূনতম ৪০% নম্বর লাগবে। বয়সসীমা: ১৮ থেকে ২১ বছর (১১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী)। এই পদে শুধুমাত্র পুরুষরাই আবেদন (Suzuki Motors Jobs 2025) জানাতে পারবেন। এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শুধু তাই নয়, বায়োডেটা, আধার কার্ড, দুটি পাসপোর্ট সাইজ ফটো, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রমাণ্য নথি প্রয়োজন। আসল এবং জেরক্স নিয়ে যেতে হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে।
Suzuki Motors Jobs 2025: এই কাজটা করতে হবে
চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের আগামী ১১ এপ্রিল, সকাল ১০ টার সময়ে লখনউ'য়ের সরকারি শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ITI) এর প্লেসমেন্ট হলে (Suzuki Motors Jobs 2025) পৌঁছতে হবে। কর্মসংস্থান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যুবকদের কর্মসংস্থান প্রদানের পাশাপাশি তাদের বৃত্তিমূলক দক্ষতা প্রদান করে স্বাবলম্বী করে তোলাও মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications