West Bengal Recruitment 2024: 'চাকরি মেলা' বসেছে বাংলায়! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর
West Bengal Recruitment-2024: বাংলার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর! বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরে চাকরি সন্ধানে থাকা বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে হাজির ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট দফতর।
রাজ্য সরকারের(West Benal Govt) ওই দপ্তরের পক্ষ থেকে শুক্রবার বিষ্ণুপুর কে.জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হলো ''জব ফেয়ার'' (West Bengal Recruitment-2024)।

উল্লেখ্য, বিভিন্ন শাখায় নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী ছাত্র-ছাত্রীরা এই জব ফেয়ারের মাধ্যমে সরাসরি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে নিয়োগ (West Bengal Recruitment-2024) পাবেন। উপযুক্ত যোগ্যতা সহ সঠিক ডকুমেন্টেশন করার পর ইন্টারভিউতে ভালো পারফরম্যান্স করতে পারলেই হাতে হাতে নিয়োগপত্র পাবেন, এমনটাই সূত্র মারফৎ পাওয়া খবরে জানা গেছে।
এদিন উপস্থিত বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক বিবেক দত্তাত্রেয় ভাসমে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা ও কারগরী বিদ্যায় প্রশিক্ষণ প্রাপ্ত ১ হাজার ৪০০ জন কর্মপ্রার্থী এদিনের 'জব ফেয়ারে' অংশ নিয়েছেন। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বেসরকারী সংস্থার প্রতিনিধিরা কর্মপ্রার্থীদের নির্বাচিত করবেন বলে জানান বিবেক দত্তাত্রেয় ভাসমে। তাঁর দাবি, বিভিন্ন প্রতিষ্ঠান জব ফেয়ারে সামিল হয়েছেন। প্রায় তিন হাজারের বেশি শূন্যপদের জন্য সংস্থাগুলি নিয়োগ করবে।
বলে রাখা প্রয়োজন, কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্প (West Bengal Utkarsh Bangla Project) চালু হয় বাংলায়। আর এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বেকার যুবক- যুবতীদের তুন কাজের দিশা দেখাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যুবক-যুবতীদের একেবারে সরকারি উদ্যোগে কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এই প্রশিক্ষণ সেজে কাজের সুযোগও তৈরি দেওয়া রাজ্যের দায়িত্ব।
- West Bengal Recruitment-2024: কীভাবে সুযোগ পাবেন?
উৎকর্ষ বাংলার বিশেষ ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে ট্রেনিংয়ের জন্য আবেদন করা সম্ভব। এছাড়াও বিভুন্ন জেলায় রয়েছে সরকারের বিশেষ এই সেল। সেখানে প্রশিক্ষনের জন্য যে কেউ আবেদন জানাতে পারবে। শুধু তাই নয়, শিল্প কেন্দ্র দফতর, ব্লক প্রশাসনিক অফিসের মাধ্যমেও এই প্রকল্পের জন্য বেকার যুবক-যুবতীরা আবেদন জানাতে পারবেন।












Click it and Unblock the Notifications