করোনা সঙ্কটের মাঝেই জুলাইয়ে বাড়ল নতুন চাকরির সম্ভাবনা, নতুন দিশা দেখাচ্ছে কোন কোন শিল্প

করোনা সঙ্কটের মাঝেই জুলাইয়ে বাড়ল নতুন চাকরির সম্ভাবনা, নতুন দিশা দেখাচ্ছে কোন কোন শিল্প

করোনা আবহেই একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। স্থানীয় ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন চললেও প্রায়ে বেশিরভাগ রাজ্যেই খুলেছে শিল্প তালুক থেকে শুরু করে সরকারি বেসরসরকারি প্রতিষ্ঠান গুলি। এমতাবস্থায় গত কয়েকমাস একটানা খারাপ খবরের পর এবার কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ পাচ্ছেন চাকুরীপ্রার্থীরা। সূত্রের খবর, করোনা সঙ্কটের মাঝেই জুলাইয়ে প্রায় ৫ শতাংশ নতুন নিয়োগ হতে দেখা গেল গোটা দেশে।

নতুন দিশা দেখাচ্ছে কোন কোন ক্ষেত্র

নতুন দিশা দেখাচ্ছে কোন কোন ক্ষেত্র

জুন মাসের সঙ্গে তুল্যমূল্য বিতার করেই বর্তমানে এই রিপোর্ট প্রকাশ করেছে নতুন চাকরির সলুক সন্ধানকারী ওয়েবসাইট নকরি.কম। তাদের সদ্য প্রকাশিত নকরিডট মজব স্পিক ইনডেক্সে দেখা যাচ্ছে জুলাইয়ে মিডিয়া, বিনোদন, নির্মাণ এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো শিল্পগুলি নতুন চাকরির দিশা দেখাচ্ছে।

 কি বললেন নকরি ডট কমের চিফ বিজনেস অফিসার

কি বললেন নকরি ডট কমের চিফ বিজনেস অফিসার

এই প্রসঙ্গে বলতে গিয়ে নকরিডটকমের চিফ বিজনেস অফিসার পবন গোয়েল বলেন, "নতুন চাকরির ক্ষেত্রে জনরে থেকে জুলাইয়ে খুব সামন্য হলেও কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। লকডাউন শিথিল হতেই বেশ কিছু শিল্পের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হচ্ছে।" যদিও এই ক্ষেত্রে গত বছরের এই সময়ের থেকে বর্তমানে ৪৭ শতাংশ কম নিয়োগ হয়েছে বলে জানা যাচ্ছে।

 চাকির ক্ষেত্রে নতুন আশা যোগাচ্ছে চোট শহর গুলি

চাকির ক্ষেত্রে নতুন আশা যোগাচ্ছে চোট শহর গুলি

উল্টোদিকে আশাব্যাঞ্জক ভাবে চাকরির ক্ষেত্রে নতুন করে আশা যোগাচ্ছে দেশের কিছু উদীয়মান শহর। তুলনামূলক ভাবে এই ক্ষেত্রে নিরাশা বাড়াচ্ছে মেট্রো শঙর গুলি। বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেট্রোশহর গুলিতে বর্তমানে ৫০ শতাংশ চাকরির সুযোগ কমেছে। তবে লকডাউন শিথিল হতেই গত দু-মাস ধরে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশের বড় শহর গুলি।

 কোন কোন মেট্রো শহরে সর্বাধিক পারাপতন

কোন কোন মেট্রো শহরে সর্বাধিক পারাপতন

মেট্রো শহর গুলির মধ্যে চেন্নাইয়ে নতুন কর্মসংস্থানের হার কমেছে প্রায় ৫৫ শতাংশ। মুম্বইয়ে এই হার ৫৪ শতাংশ, ব্যাঙ্গালুরুতে তা ৫৪ শতাংশ। অন্যদিকে তুলনামূলক ভাবে ছোট শহর গুলিতে এই পারাপতন খানিকটা হলেও কম। চন্ডীগড়ে বর্তমানে ২৮ শতাংশ কম নিয়োগ হয়েছে বলে জানা যাচ্ছে। জয়পুরে ২৫ শতাংশ ও কোচিতে ৩৩ শতাংশ।

কোন ক্ষেত্রে কত কমলো নতুন কর্মসংস্থান

কোন ক্ষেত্রে কত কমলো নতুন কর্মসংস্থান

এদিকে করোনা সঙ্কটের জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন, হোটেল ও বিমান পরিবহন শিল্প। বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে গত বছরের তুলনায় হোটেল, রেস্তোঁরা, এয়ারলাইনস ও পর্যটন শিল্পে ৮০ শতাংশ নতুন নিয়োগ কমেছে। নিয়োগে বাটা দেখা দিয়েছে রিটেল সেক্টরেও। নতুন নিয়োগ কমেছে প্রায় ৭১ শতাংশ। রিয়েল এস্টেটের ক্ষেত্রে এই হার ৬০ শতাংশ। তেল, গ্যাস ও বিদ্যুৎতের ক্ষেত্রে তা ৫৮ শতাংশ। তরোনা আবহের মধ্যেও কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে এফএমসিজি, ফার্মা / বায়োটেক ও আইটি-হার্ডওয়্যার কোম্পানি গুলি। এই ক্ষেত্র গুলিতে নতুন কর্মকসংস্থান হ্রাসের পরিমাণ অনেকটাই কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+