সিআরপিএফে তরুণ জওয়ানদের বড় ঘাটতি, ফের কোবরা ফোর্সে যোগদানের বয়স বাড়াল কেন্দ্র
সিআরপিএফে তরুণ জওয়ানদের বড় ঘাটতি, বাড়ল যোগদানের বয়স
ভারতের আধাসামরিক বাহিনীকে ক্রমেই চাহিদা বাড়ছে তরতাজা যুবকদের। সবথেকে বেশি নবীন ব্রিগেড খুঁজছে সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স বা সিআরপিএফ। মূলত জঙ্গি দমন সংক্রান্ত ভারী মিশনেই পাঠানো হয়ে থাঁকে সিআরপিএম-র তরুণ ব্রিগেডকে। এদিকে গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্য মাওবাদী কার্যকলাপ অনেকটাই বেড়ে যায়ওয়ায় চিন্তায় পড়েছে সরকার। চাপ বেড়েছে সিআরপিএফ-র উপরেও।

ঠিক কী দায়িত্ব সামলায় সিআরপিএফ জওয়ানেরা
সরকারি সূত্রে খবর, সিআরপিএফ-র কোবরা ফোর্সে বর্তমানে তরুণ তথা কম বয়সী জওয়ানদের চাহিদা তুঙ্গে রয়েছে। জম্ম-কাশ্মীর সহ দেশের বিভিন্ন নকশাল অধ্যুষিত এলাকাতেও তরুণ সিআরপিএফ জওয়ানদের চাহিদা রয়েছে অনেকটাই বেশি। এদিকে এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ হল ভারতের বৃহত্তম আধা-সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব থাকে এই বাহিনীর কাঁধে।

নকশাল দমনে বিশেষ সাফল্য
সমর বিশেষজ্ঞরা বলেন, সিআরপিএফ-এর প্রধান ভূমিকা হচ্ছে রাজ্য পুলিশের অভিযানে বিভিন্ন ভাবে সাহায্য করা। পাশাপাশি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্রোহ দমনেও বিশেষ ভাবে সহযোগিতা করে থাকে সিআরপিএফ। মূলত উগ্রবাদী, জঙ্গি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিআরপিএফ জওয়ানদের। অন্যদিকে এই সিআরপিএফ-র মধ্যেই বিশেষ শক্তিশালী বাহিনীরূপে খ্যাতি রয়েছে কোবরা ফোর্সের। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে ছত্তিশগড় থেকে শুরু করে দক্ষিণ ভারতে নকশালিদের ঠেকাতে বারবার শোনা গিয়েছে কোবরা বাহিনীর নাম।

জারি নতুন নির্দেশিকা
গত দুই বছরে, সিআরপিএফ-এর জঙ্গল ওয়ারফেয়ার ইউনিট কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন (সিওবিআরএ বা কোবরা) অফিসার ও জওয়ানদের আনুষ্ঠানিক বয়সসীমা তিনবার বৃদ্ধি করা হয়েছে বলেও জানা যায়। তারপরেও মেটেনি সঙ্কট। এবার সেই ঘাটতি মেটাতেই উঠে পড়ে লেগেছে সরকার। শূন্যপদ পূরণের জন্য সোমবার একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।

কতটা বাড়ল বয়সসীমা
এদিকে তরুণ কোবরা বাহিনীতে তরুণদের খোঁজ জারি থাকলেও ঘাটতি মেটেনি গত কয়েক বছরে। ফলে বারেবারে বয়সসীমা বাড়াতে বাধ্য হয় সরকার। সিআরপিএফের কর্মকর্তারা জানিয়েছেন ২০১৯ সালের আগে কোবরাতে যোগ দেওয়ার জন্য সহকারী কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর। সোমবার জারি করা নতুন নির্দেশিকা অনুসারে যা ৪০ করা হয়েছে। একইভাবে, ডেপুটি কমান্ড্যান্ট স্তরের অফিসারদের জন্য, কোবরাতে আবেদনের সর্বোচ্চ বয়স দুই বছরে ৩৮ থেকে ৪৩ হয়েছে।












Click it and Unblock the Notifications