Indian Railway-তে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ, সীমিত সময়ের মধ্যে করুন আবেদন
Indian Railway-তে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ, সীমিত সময়ের মধ্যে করুন আবেদন
Indian Railway Vacancy 2022: ভারতীয় রেলে (Indian Railway) চাকরি পাওয়ার দারুন (Sarkari Naukri) সুযোগ। Indian Railway -এর পশ্চিম-মধ্য রেলওয়ে (WCR) র মাধ্যমে অ্যাপ্রেন্টিস সহ একাধিক শূন্যপদে এই (Indian Railway Vacancy 2022) নিয়োগ করা হবে। তবে এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আগামীকাল শনিবারই কিন্ত্য শেষ দিন। ফলে দেরি না করে আজই এই শূন্যপদে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।

অনলাইনের মাধ্যমে তা করতে হবে
ভারতীয় রেলে আবেদনের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে (Indian Railway Vacancy 2022) শুরু হয়ে গিয়েছে। এজন্যে Indian Railway-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে - wcr.indianrailways.gov.ইন ক্লিক করতে হবে। এছাড়াও এই লিঙ্কে - https://iroams.কম/RRCJabalpur/application - ক্লিক করেও এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে।

১৮ নভেম্বর থেকে শুরু হয় আবেদন
তবে ভারতীয় রেলের এই শূন্যপদে আবেদন করার আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (Indian Railway) পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - Indian Railway WCR Vacancy 2022 Notification PDF ক্লিক করতে (Vacancy 2022) বলা হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে আগামী ১৭ ডিসেম্বর রাত ১২ টার মধ্যে আবেদনকারীর আবেদন পউছতে হবে সংশ্লিষ্ট ঠিকানাতে।

কত শূন্যপদে নিয়োগ-
মোট 2521 টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে (Indian Railway Vacancy 2022) JBP বিভাগে 884 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়াও বিপিএল বিভাগে শূন্যপদ 614টি, কোটা বিভাগে শূন্যপদের সংখ্যা 685 টি। WRS কোটার মাধ্যমে 160 জনকে নিয়োগ করা হবে। এছাড়াও CRWS BPL-এ 158 টি শূন্যপদ এবং সদর দপ্তর JBP- তে 20 জনকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা-
অনুমোদন রয়েছে এমন যে কোনও বোর্ড থেকে ১০ পরীক্ষা পাশ করতে হবে। এছাড়াও ক্লাস ১২ পাশ করলেও এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। তবে এই পদে আবেদনের জন্যে ৫০ শতাংশ অঙ্কে র সঙ্গে পাশ করতে হবে। এর সঙ্গে NCVT/SCVT দ্বারা জারি করা বিজ্ঞাপিত ট্রেডে একটি জাতীয় বাণিজ্য শংসাপত্র থাকতে হবে। নুন্যতম ১৫ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।

কীভাবে বেছে নেওয়া হবে-
এজন্যে পরীক্ষা নেওয়া হবে না। তবে ক্লাস ১০ এবং সেই সংক্রান্ত পরীক্ষার সমস্ত তথ্য জমা দিতে হবে। রেলওয়ে ট্রেড-ভিত্তিক/বিভাগ-ভিত্তিক/ইউনিট-ভিত্তিক/সম্প্রদায়-ভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করবে। তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন (DV) করা হবে। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications