কীভাবে Bharat Heavy Electricals Limited-এ চাকরি পাওয়া যায়? রইল খুঁটিনাটি সমস্ত তথ্য
BHEL Recruitment 2023, How to get job in BHEL: সরকারি কর্মীদের চাকরি পেতে কে না স্বপ্ন দেখে! BHEL অর্থাৎ Bharat Heavy Electricals Limited-এ চাকরির সুযোগ রয়েছে। একাধিক সময়ে শূন্যপদে নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থা।
কিন্তু কীভাবে পাওয়া যায় এই সংস্থায় চাকরি। তা নিয়েই এদিন আলোচনা করা হল ( BHEL Recruitment 2023) এই প্রতিবেদনে। মূলত ইঞ্জিনিয়ারিং, ফাইনেন্স এবং এইচআর বিভাগে নিয়োগ করা হয়। BHEL-এ ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স এবং HR বিভাগে নিয়োগের জন্য BHEL বিজ্ঞপ্তি জারি করে। আর এর মাধ্যমেই ইঞ্জিনিয়ারিং ট্রেনি, এক্সিকিউটিভ ট্রেনি ফাইনেন্স, এক্সিকিউটিভ ট্রেনি এইচআর পদের জন্যেও এই নিয়োগ করা হবে।

প্রাথমিকভাবে প্রথমে প্রার্থীদের শুধুমাত্র ট্রেনি পদের জন্যে নির্বাচিত করা হয়। এরপর একবছরের জন্যে ট্রেনিং দেওয়া হয়। এরপর সরাসরি সংস্থার ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ পদের জন্যে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন-
BHEL ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ 2022-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ার ট্রেনি পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা থাকতে হবে। এছাড়াও পাঁচবছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি কিংবা ডবল ডিগ্রি প্রোগ্রাম যুক্ত রয়েছেন তারাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছেন তারা ২৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

কীভাবে বেছে নেওয়া হয়-
আবেদন করতে হলে সবার আগে Bharat Heavy Electricals Limited-এর ওয়েবসাইটের মাধ্যমেআ আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এই লিঙ্কে- careers.bhel.ইন - ক্লিক করে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে এই লিঙ্কে ক্লিক করে সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। গোটা দেশ থেকে আবেদন করা যাবে। কম্পিউটারের মাধ্যমে= নিয়োগ হবে। পাশ করলে ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। এরপর ফাইনাল মেরিট লিস্ট বের হবে।












Click it and Unblock the Notifications