Job News: CRPF-এ প্রায় ১০ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি! বেতন ৭০ হাজার টাকার কাছে
দেশের অন্যতম কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কনস্টেবল নিয়োগের জন্য অনলাইন আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে ২০২৩-এর ২৭ মার্চ থেকে। ২৫ এপ্রিল আবেদনের শেষ তারিখ। পরীক্ষার পরে ফলা প্রকাশ এই বছরের মাঝামাঝির দিকে বয়ে যাবে।

শূন্যপদের সংখ্যা
সিআরপিএফ-এ শূন্যপদের সংখ্যা ৯২১২। এর মধ্যে পুরুষদের জন্য ৯১০৫ এবং মহিলাদের জন্য ১০৭ টি পদ রয়েছে। কনস্টেবল পদে এই কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবলের পদ হলেও, যেসব বিভাগে এই নিয়োগ তার মধ্যে রয়েছে ড্রাইভার, মোটর মেকানিক, মুচি, কাঠ মিস্ত্রি, দর্জি, বাগলার, গার্ডার, চিত্রকর, ওয়াটার ক্যারিয়ার, ধোপা, নাপিত, সাফাইকর্মী, হেয়ার ড্রেসার।

বয়সসীমা
এই শূন্যপদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। অর্থাৎ আবেদনকারীর জন্ম ২০০০ সালের ২ অগাস্টের আগে নয় এবং ২০০৫-এর ১ অগাস্টের পরে নয়। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন। আরও বেশ কিছু ক্ষেত্রে বয়সে ছড় রয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তিতে রয়েছে বিস্তারিত।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও যে পদের জন্য আবেদন করবেন, তার ওপরে আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সেই ট্রেডে দু-বছরের সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তবে যদি কারও কোর্সের সময়কাল একবছর হয়, তাহলে তাঁর একবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সিআরপিএফ-এর ট্রেডসম্যান নিয়োগে বেশ কতগুলি ধাপ রয়েছে।

বেতন
বেতনের শুরু ২১৭০০ টাকা থেকে। তবে তা সর্বোচ্চ ৬৯১০০ টাকা। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত সুযোগ-সুবিধাও রয়েছে।

আবেদন
প্রার্থীদের সিআরপিএফ-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি যে আবেদনকারীরা ভাল করে পড়ে নেন, তার জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইনে আবেদন শুরু হবে ২০২৩-এর ২৭ মার্চ। আবেদন করার শেষ তারিখ ২০২৩-এর ২৫ এপ্রিল। অনলাইন পরীক্ষা নেওয়া হবে ২-২৩-এর ১ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে। ফল বের হবে অগাস্টে। সাধারণ, ওবিসি, ইডব্লুএসদের আবেদনের সঙ্গে দিতে হবে ১০০ টাকা। তবে এসসি, এসটি এবং মহিলাদের কোনও ফি দিতে হবে না।
https://crpf.gov.in/rec/recruitment-details.htm?263/AdvertiseDetail












Click it and Unblock the Notifications