ক্লাস ফাইভ এবং ক্লাস ১০ পাসের জন্যে সরকারি চাকরিতে বড়সড় নিয়োগ, ৩৫ বছর পর্যন্ত করা যাবে আবেদন

ক্লাস ফাইভ এবং ক্লাস ১০ পাসের জন্যে সরকারি চাকরিতে বড়সড় নিয়োগ, ৩৫ বছর পর্যন্ত করা যাবে আবেদন

কালেক্টর কার্যালয়, জেলা দক্ষিণ বস্তর, দান্তেওয়ারা, ছত্তিসগড় তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পদে একাধিক নিয়োগ (CG government jobs) করতে চলেছে। ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১ লা নভেম্বর থেকেই এই পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্যতম প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। ফলে দেরি না করে এখনই আবেদন করে দেওয়াই ভালো।

ক্লাস ফাইভ এবং ক্লাস ১০ পাসের জন্যে সরকারি চাকরিতে বড়সড় নিয়োগ, ৩৫ বছর পর্যন্ত করা যাবে আবেদন

কীভাবে আবেদন করবেন

জানা গিয়েছে অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন জানানো যাবে। সংশ্লিষ্ট ওয়েবসাইট www.jssbbastar.cgstate.gov.in-এখানে ক্লিক করে শূন্যপদের (CG government jobs 2021) জন্যে আবেদন করা যাবে। তবে মনে রাখতে হবে এই পদের জন্যে ডাক কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কোনও আবেদন পত্র পাঠানো হলে তা কখনই গ্রাহ্য করা হবে না। এই পদের জন্যে নির্দিষ্ট দিনের মধ্যে অনলাইনে আবেদন করলেই তা গ্রাহ্য করা হবে। তবে অবশ্যই আবেদনের আগে বিজ্ঞপ্তিটয়ি ভালো করে পড়ে নিন।

কোন পদে কত নিয়োগ-

অ্যাসিস্টেন্ড গ্রেড- (III) - 19 পদ
চপরশি - 119 পদের জন্যে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

অ্যাসিস্ট্যান্ট গ্রেড (III) এই পদের জন্যে আবেদনকারীকে অবশ্যই ১২ ক্লাস পাশ করতেই হবে। দেশের যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে পাশ করলেই হবে। শুধু তাই নয়, আবেদনকারীকে হিন্দি লিখতে জানতে হবে। অন্যদিকে চাপরশি পদের জন্যেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বোচ্চ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করতেই হবে তাঁকে। নিয়োগের সময় প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত নথি চাইতে পারে নিয়োগ কর্তা। ফলে বিজ্ঞপ্তি দেখে এরপরে সমস্ত তথ্য সঠিক দেওয়া প্রয়োজন।

বয়স

এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এই পদের জন্যে এই আবেদন করা যেতে পারে। তবে সরকারি ক্ষেত্রে সংরক্ষিত অবস্থায় কিছু ছাড় দেওয়া হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে

একাধিক পদের জন্যে হবে এই নিয়োগ। বিজ্ঞপ্তিতে এই বিষয়ে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট গ্রেডের জন্যে যে নিয়োগ করা হবে তাতে পরীক্ষা নেওয়া হবে। পাশ করলেই নিয়োগ। ইন্টারনেটে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা। ফলে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া প্রয়োজন।

গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য-
আবেদনের সময় শুরু- 1 নভেম্বর 2021
আবেদনের শেষ তারিখ- 23 নভেম্বর 2021
সরকারি ওয়েবসাইট - jssbbastar.cgstate.gov.in

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+