সীমান্তরক্ষী বাহিনীতে কয়েক হাজার নিয়োগ, আবেদন করতে পারবেন মহিলারাও

সীমান্তরক্ষী বাহিনীতে কয়েক হাজার নিয়োগ, আবেদন করতে পারবেন মহিলারাও

দেশের সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force) কনস্টেবল (Constable) ট্রেডসম্যান (Tradesmen) পদে কয়েক হাজার তরুণ-তরুণীকে নিয়োগ করবে। নির্দিষ্ট যোগ্যতার প্রার্থীরা সেক্ষেত্রে আবেদন করতে পারবেন।

 শূন্যপদ ২৭৮৮

শূন্যপদ ২৭৮৮

এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে ২৬৫১ টি পদ। এর মধ্যে কবলার ৮৮, টেলর ৪৭, কুক ৮৯৭, ডব্লু/সি ৫১০, ডব্লু/এম ৩৩৮, বারবার ১২৩, সুইপার ৬১৭, কার্পেন্টার ১৩, পেন্টার ৩, ইলেকট্রিশিয়ান ৪, ড্রাফটসম্যান ১, ওয়েটার ৬, মালি ৪।
মহিলাদের জন্য শূন্যপদ রয়েছে ১৩৭টি। এর মধ্যে কবলার ৩, টেলর ২, কুক ৪৭, ডব্লু/সি ২৭, ডব্লু/এম ১৮৮, বারবার ৭, সুইপার ৩৩।

বয়সসীমা

বয়সসীমা

২০২১-এর ১ অগাস্টের নিরিখে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

মাধ্যমিক পাশ কিংবা সমতুল। সঙ্গে ১) সংশ্লিষ্ট ট্রেডে দুবছরের অভিজ্ঞতা, ২) আইটিআই-এর ভোকেশনাল ইনস্টিটিউঠ থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স সঙ্গে এক বছরের অভিজ্ঞতা, ৩) কিংবা আইটিআই থেকে সংশ্লিষ্ট কিংবা সমতুল ট্রেডে দুবছরের ডিপ্লোমা। তবে মাল্টি স্কিলড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

প্রার্থী কোনও একটি ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।
লেখা পরীক্ষা ছাড়াই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ট্রেড টেস্ট, মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাঝ্যমে প্রার্থী বাছাই করা হবে।
লেখা পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। প্রশ্ন ইংরেজিতে ছাড়াও করা হবে হিন্দিতে।

শারীরিক মাপজোক

শারীরিক মাপজোক

সীমান্তরক্ষী বাহিনীর চাকরির ক্ষেত্রে শারীরিক মাপজোক গুরুত্বপূর্ণ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ এবং ৮১ সেমি। তবে উত্তর-পূর্বাঞ্চল, গোর্খা, কুমায়নী, গারোয়ালি, মারাঠাদের ক্ষেত্রে উচ্চতা ভিন্ন। তাদের ক্ষেত্রে বুকের ছাতির মাপও ভিন্ন।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেমি। এক্ষেত্রেও উত্তর-পূর্বাঞ্চল, গোর্খা, কুমায়নী, গারোয়ালি, মারাঠাদের উচ্চতা ভিন্ন। সব ক্ষেত্রেই ওজন হতে হবে শারীরিক গঠন ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দৃষ্টিশক্তি

দৃষ্টিশক্তি

কাছের দৃষ্টি ভালো চোখে N6। খারাপ চোখে N9। দূরের দৃষ্টি ভাল চোথে 6/6 এবং খারাপ চোখে 6/9।

 আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি ১০০ টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। তবে তপশিলি জাতি, উপজাতি, প্রাক্তন সমরকর্মী শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনমও ফি লাগবে না। যাঁরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই বৈঢ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকবে হবে। আনলাইনে আবেদন করা যাবে ২০২২-এর ১ মার্চের মধ্যরাত পর্যন্ত।

বেতনক্রম

বেতনক্রম

লেভেল থ্রি অনুযায়ী, মূল বেতন হবে ২১৭০০-৬৯১০০ টাকা। এছাড়া অন্য ভাতাও রয়েছে। তবে আবেদনকারীরা https://rectt.bsf.gov.in/-তে গিয়ে বিস্তারিত যাচাই করে নেবেন। সবকিছু পড়েই আবেদন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+