দেশে করোনা সংক্রমণের মধ্যেও বড় নিয়োগ! আমাজন ইন্ডিয়া জানাল তাদের পরিকল্পনা
গ্রাহক পরিষেবায় তারা অস্থায়ী ভাবে প্রায় ২০ হাজার নিয়োগ করবে সারা দেশে। রবিবার এমনটাই জানিয়েছেন আমাজন ইন্ডিয়া। অনলাইনে গ্রাহকদের সাহায্য করতেই এই নিয়োগ।
গ্রাহক পরিষেবায় তারা অস্থায়ী ভাবে প্রায় ২০ হাজার নিয়োগ করবে সারা দেশে। রবিবার এমনটাই জানিয়েছেন আমাজন ইন্ডিয়া। অনলাইনে গ্রাহকদের সাহায্য করতেই এই নিয়োগ। এই নিয়োগ হবে হায়দরাবাদ, পুনে, কোয়েম্বাটোর, নয়ডা, কলকাতা, জয়পুর, চণ্ডীগড়, ম্যাঙ্গালুরু, ইন্দোর, ভোপাস ও লখনৌতে।

ওয়ার্ক ফ্রম হোম
এই সব নিয়োগ হবে, আমাজনরে ভার্চুয়াল কাস্টোমার সার্ভিসে। এক্ষেত্রে বাড়ি থেকে কাজের সুবিধা পাওয়া যাবে। ইমেল, চ্যাট, সোশ্যাল মিডিয়া ও ফোনের মাধ্যমে গ্রাহকের সঙ্গে সংযোগ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
এই কাজের জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি পাশ। এছাড়াও ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কান্নড় ভাষায় দখল থাকতে হবে।

অস্থায়ী কাজ থেকে নিয়োগ হতে পারে পূর্ণাঙ্গ সময়ের জন্য
কর্মপ্রার্থীর পারফরম্যান্স, ব্যবসায়িক প্রয়োজন, সব কিছুর ওপর নির্ভর করে বছরের শেষে অস্থাযী কাজ থেকে নিয়োগ হতে পারে পূর্ণাঙ্গ সময়ের জন্য।












Click it and Unblock the Notifications