Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতার মলে ঢুকে আবদার নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের? আসল ঘটনা কী?

কলকাতার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি শপিং মলের মধ্যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কিছু লোক ঢুকে মাটিতে বসে রয়েছেন অথবা ঘুমোচ্ছেন। এই ঘটনাটি ঘটেছে কলকাতার জনপ্রিয় কোয়েস্ট মলে। ভিডিওতে দাবি করা হচ্ছে যে, এই নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যক্তিরা সেখানে ঢুকে বিনামূল্যে খাবার ও উপহার চাইছেন। আসুন দেখে নেওয়া যাক এমন কোনও ঘটনা ঘটেছে কিনা।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ কলকাতার কোয়েস্ট মলে ঢুকে মাটিতে বসে আছেন, কেউ বিশ্রাম নিচ্ছেন। আসলে ঘটনা হল, তারা বিনামূল্যে খাবার বা উপহার চাইতে যাননি, তারা গরম থেকে বাঁচতে মলের মধ্যে আশ্রয় নিয়েছেন।

power cut

ঘটনা হল, কলকাতার দিলখুশ স্ট্রিটের রাধা গোবিন্দ লেনের বাসিন্দারা তাদের অনতিদূরের কোয়েস্ট মলে গিয়ে এসির ঠান্ডায় আরাম করছেন। কারণ আর কিছুই নয়, গোটা এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছিল। তীব্র গরমে আর উপায় না দেখে এলাকার বাসিন্দাদের একাংশ কাছাকাছি মলে গিয়ে আশ্রয় নিয়েছেন।

power cut

সিইএসসির তরফেও বিদ্যুৎ বিভ্রাটের খবর স্বীকার করা হয়েছে। প্রবল গরমে বিদ্যুতের এত বেশি চাহিদা তৈরি হয়েছিল যে তা সামাল দিতে গিয়ে ওভারলোডিংয়ের ফলে কয়েক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। সেজন্য সিইএসসির তরফে বুঝে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

power cut

এই সমস্ত কিছুই বোঝাচ্ছে আদতে কোনও একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াতে এই ধরনের পোস্ট করা হয়েছে। এতে ধর্মীয় উসকানি মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আদতে এমন কোনও ঘটনাই ঘটেনি।

Fact Check

দাবি

মুসলমান সম্প্রাদায়ের মানুষ মলে ঢুকে বিনামূল্যে খাবার ও উপহার চাইছেন ইদ উপলক্ষ্যে

সিদ্ধান্ত

কলকাতার দিলখুশ স্ট্রিটের রাধা গোবিন্দ লেনের বাসিন্দারা তাদের অনতিদূরের কোয়েস্ট মলে গিয়ে এসির ঠান্ডায় আরাম করছেন। কারণ আর কিছুই নয়, গোটা এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছিল। তীব্র গরমে আর উপায

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+