প্যান নম্বর আপডেট করার মেসেজ পাচ্ছেন এসবিআই গ্রাহকেরা! সত্যিটা আসলে কি জানুন এখানে
মোবাইল ফোনে ছড়িয়ে পড়া আরও এক ভুয়ো খবর ফাঁস করল সরকার। একাধিক ব্যাঙ্কের গ্রাহক, বিশেষ করে যাঁদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, তাদের এসবিআই ইয়োনো অ্যাকাউন্ট আবার সক্রিয় করার জন্য নিজেদের প্যান নম্বর আপডেট করতে বলে মেসেজ আসার অভিযোগ জানিয়েছেন তাঁরা। যদিও সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের মেসেজ একেবারে ভুয়ো এবং এই মেসেজ যদি কেউ পেয়ে থাকেন তবে যেন সেটা এড়িয়ে যান।

কেন্দ্র সরকারের সত্যতা যাচাই করার শাখা পিআইবি ফ্যাক্ট চেক এসবিআই গ্রাহকদের সতর্ক করেছে এই ভুয়ো মেসেজ সম্পর্কে এবং এই মেসেজে সাড়া না দেওয়ার পাশাপাশি কোনও ব্যক্তিগত বা ব্যাঙ্কের তথ্য যেন গ্রহকরা শেয়ার না করেন। ২৭ অগাস্ট শনিবার পিআইবির ফ্যাক্ট চেক টুইট করে বলে, 'এসবিআইয়ের নাম করে ভুয়ো মেসেজ ছড়ানো হচ্ছে, যেখানে গ্রাহকদের প্যান নম্বর আপডেট করতে বলা হচ্ছে, সেটা না করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বলা হচ্ছে মেসেজে। এই ধরনের মেসেজ/ইমেলে সাড়া দেবেন না এবং কোনও ব্যক্তিগত বা ব্যাঙ্কের তথ্য শেয়ার করবেন না।' ওই টুইটে আরও বলা হয়েছে যে 'এসবিআই কখনও মেসেজের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চায় না।'
একাধিক এসবিআইয়ের গ্রাহকরা এ দরনের ভুয়ো মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে, 'প্রিয় গ্রাহক আপনার এসবিআই ইয়োনো অ্যাকউন্ট আজকে বন্ধ হয়ে যাবে, এখনই যোগাযোগ করুন এবং নীচে দেওয়া লিঙ্ক থেকে প্যান নম্বর আপডেট করুন।' এই মেসেজে একটি সন্দেহজনক লিঙ্ক ও প্রেরকের নামও দেওয়া থাকে।
পিআইবি ফ্যাক্ট চেক সবসময় গ্রাহকদের বলেন যে এই ধরনের মেসেজ পেলে তাঁরা যেন তৎক্ষণাত এসবিআইয়ের ইমেলে বা টোল ফ্রি নম্বরে ফোন করে জানায়। গ্রাহকেরা ইমেল মারফৎ লিখে রিপোর্ট করতে পারে। ইমেল অ্যাড্রেস হল report.phishing@sbi.co.in বা ১৯৩০-তে ফোন করেও অভিযোগ জানাতে পারেন। আরবিআইয়ের তথ্য অনুযায়ী, 'এটিএম/ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিং প্রতারণা'র জেরে ২০২১-২২ সালের আর্থিক বছরে ১৭৯ কোটি টাকার প্রতারণা হয়েছে। যেটা আগের আর্থিক বছরে ছিল ২১৬ কোটি।
গ্রাহকদের সর্বদা এটা জেনে রাখা উচিত যে ব্যাঙ্ক কখনও মেসেজ বা ফোন করে গ্রাহকের ব্যক্তিগত তথ্য নেয় না। এসবিআই তার গ্রাহকদের নিজেদের ওয়েবসাইটে ব্যাঙ্ক প্রতারণা নিয়ে

Fact Check
দাবি
true
সিদ্ধান্ত
true
রেটিং
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications