MS Dhoni: লোকসভা ভোটের বছরে ডিএমকে দলে নাম লেখাচ্ছেন ধোনি? লড়বেন গম্ভীরের বিরুদ্ধে? জানুন আসল সত্যিটা
মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের দুই প্রাক্তন অধিনায়ককের রাজনীতিতে যোগদানের জল্পনা নতুন নয়। বাংলার মহারাজকে নিয়ে জল্পনার মাত্রা অনেকটাই বেশি। তবে লোকসভা ভোটের বছরে ধোনির রাজনীতির আগমনের জল্পনা ফের বৃদ্ধি পয়েছে।
একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, লোকসভা ভোটের বছরে রাজনীতির ময়দানে নামতে পারেন ধোনি। মাহির রাজনীতিতে যোগদানেও থাকতে পারে দক্ষিণী যোগ। কারণ ওয়েবসাইটির খবর অনুসারে বিজেপি বা কংগ্রেস নয় বরং ডিএমএকে দলে যোগ দিতে পারেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক। কিন্তু এই ধরনের খবরের সতত্যা নিয়েই প্রশ্ন আছে।

শুধু ধোনির ডিএমকে দলে যোগদানই নয়, এমনকি নির্বাচনে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে ভারতের প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীরের বিরুদ্ধে দাঁড়াতে পারেন কিন্তু আসল সত্যটা কী? আদৌও কী ডিএমকে দলে যোদ দেবেন বা লোকসভা ভোটে দাঁড়াবেন ধোনি।
যদিও এই খবরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কোনও পক্ষ এই বিষয়ে কিছু জানাননি। ধোনিও আইপিএল খেলবেন। ফলে লোকসভা ভোটের বছরে ধোনির রাজনীতিতে যোদদানের সম্ভাবনা নেই বললেই চলে। তবে মানুষটির নাম যখন এমএস ধোনি, তখন তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই।
কয়েক মাস আগেই ধোনির একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে ঝাড়খণ্ড বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এই ছবি প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়েছিল তাহলে কী ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন মাহি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করবেন এমএসডি।
২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পরই ধোনি পরের মরসুমেও খেলার বার্তা দিয়েছিলেন। কিন্তু আইপিএল পর্ব মিটতেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ধোনির। এরপর ধোনির খেলা নিয়ে জল্পনা তৈরি হয়।ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে। এমনকি আসন্ন আইপিএলের মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

Fact Check
দাবি
ডিএমকে দলে যোগ দিচ্ছেন ধোনি?
সিদ্ধান্ত
এই সম্ভাবনা একেবারেই নেইস, কারণ এবার আইপিএল খেলবেন ধোনি।












Click it and Unblock the Notifications