কাশী বিশ্বনাথের নন্দীর মূর্তি জ্ঞানবাপীর দিকে মুখ করে রাখা! আসল সত্য কী জেনে নিন এখানে
কাশী বিশ্বনাথের নন্দীর মূর্তি জ্ঞানবাপীর দিকে মুখ করে রাখা! আসল সত্য কী জেনে নিন এখানে
জ্ঞানবাপী মসজিদের জরিপ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। একপক্ষ জানিয়েছে যে জরিপে 'শিবলিঙ্গ’ পাওয়া গিয়েছে, আবার অপর পক্ষ দাবি করছে যে একটি ফোয়ারা পাওয়া গিয়েছে। এরই মাঝে দু’টি ছবির একটি, নন্দী ও হিন্দু দেবতা শিবের ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। জ্ঞানবাপী মসজিদের অন্য একটি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে যে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের নন্দী ও ভগবান শিবের মূর্তি এবং এটি মসজিদের দিকে মুখ করে ছিল।

যদিও ওয়ান ইন্ডিয়া এই ছবিটির সত্যতা যাচাই করেছে এবং দেখেছে যে এটা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের নয়। বরং এই ছবিটি মহারাষ্ট্রের ওয়াইয়ের কাশী বিশ্বেশ্বর মন্দিরের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি ভুয়ো। এর আগে বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদ সিল করে দেওয়ার নির্দেশ দেয় কারণ মসজিদ চত্ত্বরে থাকা পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার খবর মেলে।
কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই রয়েছে এই জ্ঞানবাপী মসজিদ। সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি কয়েকজন মহিলা, সেখানে বাইরের দেওয়ালে থাকা মূর্তির পুজোর করার অনুমতি চেয়ে মামলা করেন তারই শুনানি চলছে। এই মামলার হিন্দু পক্ষের আইনজীবী মদন মোহন যাদব রবিবার বলেছিলেন, 'এটি সম্পূর্ণরূপে একটি প্রত্নতাত্ত্বিক জরিপ কাজ, যেহেতু আইনজীবীরা জরিপ কাজের সঙ্গে পরিচিত ছিলেন না, কাজেই কিছুটা সময় লেগেছিল’। আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি ভিডিওগ্রাফি সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। তিন দিন ধরে চলে সোমবার শেষ হয়েছে ওই সমীক্ষা, খবর সংবাদ সংস্থা সূত্রে। ওই সমীক্ষার রিপোর্ট জমা দেওয়া হবে আদালতের কাছে।
জানা গিয়েছে, আদালত নির্দেশ দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা সম্পূর্ণভাবে সিল করে দিতে হবে। ওই এলাকায় কোনও ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না। জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ বাহিনী, বারাণসীর সিআরপিএফ এই এলাকায় নিরাপত্তার জন্য দায়ী থাকবে বলে নির্দেশে বলা হয়েছে।

Fact Check
দাবি
The Nandi idol in Kashi Vishwanath Temple faces the Gyanvapi Mosque in Varanasi Read
সিদ্ধান্ত
The viral image with the Nandi statue is from Wai’s Kashi Vishweshwar Temple in Maharashtra
রেটিং
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications