Fact Check: ৪৮ বছর বয়সে মা হলেন ঐশ্বর্য, সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা, কতটা সত্যি খবর জেনে নিন
ফের মা হয়ছেন ঐশ্বর্য রাই বচ্চন। ৪৮ বছর বয়সে মা হয়েছেন অভিনেত্রী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর ঘোরা ফেরা করছে। অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর একটি ছবি ঘোরা ফেরা করছে। তাতে দেখা গিয়েছে লেবার রুমে েডলিভারির পরে সদ্যোজাতকে নিয়ে রয়েছেন অভিনেত্রী এবং অভিষেক বচ্চন।
সত্যিই কি তাই। আরাধ্যার পরে কি দ্বিতীয়বার সন্তানের জন্ম দিয়েছেন বিশ্বসুন্দরী। জেনে নিন আসল সত্যিটা। পুরোটাই ভুয়ো খবর। দ্বিতীয়বার মা হননি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তিনি মা হয়েছিলেন ৩৮ বছর বয়সে। আরাধ্যাই তাঁর এবং অভিষেক বচ্চনের একমাত্র সন্তান। পুরোটাই ভুয়ো খবর। প্রথম বার মা হওয়ার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুরোটাই ভুয়ো খবর। ঐশ্বর্য রাই ৪৮ বছর বয়সে মা হয়েছেন এই খবর একেবারেই মিথ্যে।

সম্প্রতি ঐশ্বর্য রাই মেয়ে আরাধ্যাকে নিয়ে উড়ে গিয়েছিলেন কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিতে। হাতের কবজি ভেঙে গিয়েছে তাঁর। হাতে প্লাস্টার নিয়েই কান ফিল্ম ফেস্টিভালে উড়ে গিয়েছিলেন িতনি। তাই নিয়ে নিয়ে জোর চর্চা হয়েছিল। হাতে প্লাস্টার নিয়েই তিনি রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। তাই নিয়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন তিনি।
হাতে প্ল্যাস্টার নিয়েই ঐশ্বর্য পর পর ২ দিন কান ফিল্ম ফেস্টিভালে ব়্যাম্প ওয়াক করেছেন। কান ফিল্ম ফেস্টিভালে সব সময় মায়ের সঙ্গে সঙ্গে থেকেছেন আরাধ্যা। তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরাধা মাকে নানা সময়ে সাহায্য করেছে। তবে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কে চিড় ধরেছে বলে খবর শোনা গিয়েছিল। অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঐশ্বর্য নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। তিনি আর জলসায় থাকছেন না বলে শোনা গিয়েছিল।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন এবং জয়া বচ্চনের সঙ্গে বনিবনা হচ্ছিল না ঐশ্বর্যর। সাংসারিক অশান্তি নাকি চরমে উঠেছিল। সেকারণেই তিনি জলসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছিল। যদিও এই নিয়ে একটি শব্দও খরচ করেননি ঐশ্বর্য রাই। যদিও মেয়ের অ্যানুয়াল ডের প্রোগ্রামে অভিষেক এবং আরাধ্যাকে একসঙ্গেই েদখা গিয়েছিল।

Fact Check
দাবি
Aishwarya Rai Bachchan become mother
সিদ্ধান্ত
Aishwarya Rai Bachchan become mother, this news is fake












Click it and Unblock the Notifications