ভারতে বিক্রির জন্য চিনে তৈরি হচ্ছে প্লাস্টিকের ডিম, ভাইরাল ভিডিও-র সত্যিটা কী
ভারতে বিক্রির জন্য চিনে তৈরি হচ্ছে প্লাস্টিকের ডিম, ভাইরাল ভিডিও-র সত্যিটা কী
চিনের চোখরাঙানি বরদাস্ত নয় ভারতের। চিনা দ্রব্য বর্জন শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। এরই মধ্যে আবার ভাইরাস হয়ে গিয়েছে চিনের প্লাস্টিকের ডিম তৈরির ভিডিও। ভারতে বিক্রির জন্য নাকি প্লাস্টিকের ডিম তৈরি করছে চিন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে উঠেছে। যদিও পুরো ভিডিওটাই ভুয়ো বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। এর আগে বহুবার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৭, ২০১৮, ২০১৯ এবং এবার ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি। তখনই সেটি ভুয়ো বলেই দাবি করা হয়েছিল। তারপরে আবার ভাইরাস হয়েছে ভিডিওটি। নেটিজেনরা তারপরেই বারবার এই ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন ।
ফেসাইয়ের পক্ষ থেকেও এটিকে ভুয়ো বলে জানানো হয়েছে। গত কয়েক বছরে ভারতের বাজারে প্লাস্টিকের ডিম পাওয়া যাচ্ছিল। তখন থেকেই তোলপাড় হয় গোটা দেশ। খাদ্যের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তৎপর হয় ফ্যাসাইও।

Fact Check
দাবি
Video claims China made plastic eggs are being sold in India
সিদ্ধান্ত
This is an old video and the claim is false












Click it and Unblock the Notifications