গুগলের গন্ডগোল

ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল-কে পাঠানো হয়েছে। টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শচীন পাইলট জানিয়েছেন, ভারতীয় মানচিত্র ও তার সীমানার যে কোনও অন্যায় চিত্রাঙ্কণ হলে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের অধীনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গুগলকে অবিলম্বে এই ভ্রম সংশোধন করতে বলা হয়েছে।
একইসঙ্গে অন্য কোনও সংস্থা ও সংস্থার আভ্যন্তরীন কোনও বিভাগে এমন ধরণের কোনও ভুল রয়েছে কি না তা জানতেও তথ্যপ্রযুক্তি দফতরকে এসংক্রান্ত সমীক্ষার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কোথাও কোনও ভুল ধরা পড়লে সে ভুলও সংশোধন করতে বলা হয়েছে।
গুগলের ভুলের বিষয়ে শচীন পাইলট জানিয়েছেন সংস্থার প্রতিক্রিয়া জানার পরই সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হবে।
এই প্রথমবার নয়, এর আগেও ২০০৫ সালে মানচিত্রে এমনই আর এক বিভ্রাট ঘটিয়েছিল গুগল। অরুণাচল প্রদেশের একাংশকে চীনের অংশ হিসাবে দেখিয়েছিল গুগলের স্যাটালাইট ম্যাপ। কিন্তু এবারে যে ভুলটা গুগল মানচিত্রে ধরা পড়েছে তা অত্যন্ত স্পর্ষকাতর। গুগলের এই ভুল জাতীয়তাবাদী মানসিকতাকে আবারও উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications