Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NPS: দুই লক্ষ টাকা কর ছাড়ের সুবিধা! মাসিক পেনশন ৭৫ হাজার টাকা, কিন্তু কী ভাবে?

NPS: বর্তমান আর্থিক বছর শেষ হতে দিন সাতেক বাকি। ট্যাক্স সেভিং স্কিমে বিনিয়োগে এই ক'দিন বাকি রয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে বিনিয়োগের সময়সীমা হল ৩১ মার্চ। সেরা কর সাশ্রয়ের বিকল্প খুঁজে পেরে দ্রুত গতিতে কাজ সারতে হবে। কর বাঁচাতে বিকল্প হতে পারে ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস।

অসবর গ্রহণের পরে মাসিক পেনশনের সুবিধা পেতে এনপিএসে বিনিয়োগ অন্যতম বিকল্প। এছাড়া কেন্দ্রীয় সরকার কোনও একটি আর্থিক বছরে করা আমানতের ওপরে কর ছাড়ের সুবিধা দিয়ে থাকে। তবে পুরনো কর ব্যবস্থা অনুসরণকারীরাই এই সুবিধা পেয়ে থাকেন।

NPS

এনপিএসে কর ছাড়ের সুবিধা

আয়কর আইনের ৮০সিসিডি(১)-এর সামগ্রিক সীমার মধ্যে বেতনের দশ শতাংশ কেটে নেওয়া থেকে বাঁচাতে এনপিএসে বিনিয়োগ করা যেতে পারে। আয়কর আইনের ৮০ সিসিই অধীনে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যাায়।

আবার আয়কর আইনের ৮০সিসিডি(১বি)-এর অধীনে ৫০ হাজার টাকা পর্যন্ত কর বাঁচানো যে পারে। এক্ষেত্রেও আয়কর আইনের ৮০ সিসিই অধীনে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যাায়। এইভাবে সব মিলিয়ে দু-লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।

স্বনিযুক্ত ব্যক্তি, যাঁরা এনপিএসে টাকা রাখেন, তাঁরা আয়কর আইনের ধারা ৮০ সিসিডি(১)-এর সামগ্রিক সীমার মধ্যে মোট আয়ের ২০ শতাংশ পর্যন্ত কর কেটে নেওয়া বাঁচাতে পারেন। আয়কর আইনের ৮০ সিসিই-এর অধীনে বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে।

কীভাবে এনপিএসে বিনিয়োগ
অনলাইন কিংবা অফলাইন দুইভাবেই এনপিএসে বিনিয়োগ করা যায়। নিজের পছন্দ করা সিআরএ-এর ইএনপিএস পোর্টালের মাধ্যমে একটি এনপিএস অ্যাকাউন্ট অনলাইনে খোলা যেতে পারে। আবার তা অফলাইনেও খোলা যেতে পারে। এর জন্য নিকটবর্তী পয়েন্ট অফ প্রেজেন্স সার্ভি প্রোভাইডারের কাছে যেতে পারেন।

২৫ বছর বয়সে যদি কেউ পরবর্তী ৩৫ বছরের জন্য এনপিএসে প্রতি মাসে ৬৫৫০ টাকা করে বিনিয়োগ শুরু করেন, তাহলে ৬০ বছর বয়সে অবসরের পর প্রতি মাসে ৭৫ হাজার টাকার বেশি পেনশন পেতে পারেন। এখানে প্রত্যাশিত রিটার্ন ধরা হয়েছে ১০ শতাংশ করে।

অন্যদিকে, ন্যাশনাল পেনশন সিস্টেমে অর্থাৎ এনপিএসের নতুন নিয়ম চালু হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জাতীয় পেনশন সিস্টেম বা এনপিএসের অধীনে টাকা তোলার নতুন নিয়ম চালু করেছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, এনপিএসের নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ এনপিএস অ্যাকাউন্ট থেকে ২৫ শতাংশের বেশি টাকা তুলতে পারবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+