Year Ender 2021: মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা যে ১০টি গাড়ি নজর কাড়ল এই বছর

Year Ender 2021: মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা যে ১০টি গাড়ি নজর কাড়ল এই বছর

বছর শেষ! আর এই বছর অর্থাৎ ২০২১ সাল গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির জন্যে মোটামুটি স্বস্তির গিয়েছে। কারণ করোনা আতঙ্কে অনেকেই পাবলিক ভেইক্যাল ছেড়ে নিজস্ব গাড়ির দিকে ঝুঁকেছে। এই বছর বিভিন্ন দামের গাড়ি বাজারে এসেছে। একদিকে যেমন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে একাধিক মডেলের গাড়ি বাজারে এসেছে আবার বিগ বাজেটের এসইউভিও এসেছে। তবে বাজেটের মধ্যে ভালো গাড়ি কিনতে কে না ভালোবাসে? মধ্যবিত্তের পছন্দের কোন গাড়িগুলি এবার নজর কাড়ল তা নিয়েই এই প্রতিবেদনে আলোচনা করা হল-

Renault Kiger

Renault Kiger

শুধু মধ্যবিত্তের আয়ত্তে থাকলেই তো হবে না, গাড়িটির কন্ডিশন এবং অন্যান্য সমস্ত কিছুই ভালো হতে হবে। আর সেদিকে তাকিয়ে গাড়িপ্রেমীদের নজর কেড়েছে Renault Kiger। Kiger-এর স্টাইল থেকে শুরু করে এর মাইলেজ সবটাই নজর কেড়েছে। গাড়িটিতে অটোমেটিক ভার্সন যেমন রয়েছে তেমনই ম্যানুয়াল পাওয়া যায়। SUV-এর থেকে কোনও অংশেই এই গাড়িটি কম নয়। একটা দাবি SUV-তে যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সব রয়েছে এতে। দামেও অনেকটাই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।

Tata Punch

Tata Punch

মধ্যবিত্ত গাড়িপ্রেমীদের কাছে সবসময়েই টাটার গাড়ি অনেক পছন্দের হয়। আর সেই তালিকা ২০২১-এ যুক্ত হয়েছে Tata Punch। টাটার এই গাড়িটি ছোট এবং এতে SUV-এর সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। তবে Nexon-এর থেকে অনেকটাই ছোট। তবে যাদের SUV-কেনার ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই। তাঁদের কাছে পছন্দের এটি। গ্রাম কিংবা লং রাইডে টাটার এই সেমি এসইউভি অসাধারণ মাইলেজ দিচ্ছে। ফলে গাড়িপ্রেমীদের প্রথম পছন্দের মধ্যেই রয়েছে Tata Punch।

Hyundai i20 N Line

Hyundai i20 N Line

২০২১ সালের সবথেকে আকর্ষণীয় গাড়িগুলির মধ্যে একটি হল i20 N Line। দামেও সস্তা এই গাড়ি। hatchbacks-এই মডেলের গাড়ি এটি। তবে Hyundai নয়া এই i20 N Line-এ অনেক কিছু আপডেট করেছে। Hyundai i20-এর থেকে সম্পূর্ণ ভাবে আলাদা। i20 N Line-এর suspension, styling থেকে শুরু করে সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে। একেবারে নতুন একটা রুপ দেওয়া হয়েছে। এই দামে এত কিছু ভাবতেই পারা যাবে না! দাবি সংস্থার।

Maruti Celerio

Maruti Celerio

মধ্যবিত্ত গাড়ি কিনবে আর সেই তালিকাতে মারুতি থাকবে না তাই কি কখনও হয়! মধ্যবিত্তের গাড়ি পছন্দের তালিকায় প্রথমেই থাকে মারুতি। পেট্রোল গাড়ি হলেও মাইলেজে যে কোনও গাড়িকে পিছনে ফেলে দিতে পারে। গাড়ির মডেল থেকে interior সবকিছু একেবারে নিতুন করে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, পেট্রোল ইঞ্জিনেও বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। সংস্থার দাবি এটি নিউ জেনারেশন গাড়ি।

Mahindra Bolero Neo

Mahindra Bolero Neo

যদি আপনি ছোট SUV চান আর যে কোনও রাস্তায় চালাতে চান সেই গাড়ি তাহলে আপনার জন্যে Mahindra-এর Bolero Neo একেবারে ঠিক আছে। দামেও একেবারে আয়ত্তের মধ্যেই। একটা সময়ে মাহিন্দ্রার এই গাড়ি বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর স্কোরপিও নিয়ে আসলে সংস্থা এই গাড়িটির প্রোডাকশন কিছুটা বন্ধ হয়। কিন্তু ২০২১ সালে সংস্থা একেবারে নতুন করে গাড়িটি আত্মপ্রকাশ করে। অত্যাধুনিক সিস্টেম থেকে শুরু করে সবকিছু রয়েছে এতে।

Honda Amaze

Honda Amaze

গাড়ির বাজারে অন্যতম পছন্দের গাড়ি হল Honda Amaze। সংস্থার অনেক পুরানো একটি গাড়ি। কিন্তু ২০২১ সালে একেবারে নতুন লুকে গাড়িটিকে সামনে নিয়ে আসে Honda। যা গাড়িপ্রেমীদের বেশ নজর কাড়ে। এই বছর যথেষ্ট ভালো বিক্রিও হয়েছে গাড়িটি। এই গাড়িটির দাম ১০ লাখের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+