Union Budget 2023: নেই বেকারত্ব-মুদ্রাস্ফীতি মোকাবিলার কথা! কেন্দ্রীয় বাজেটে কোথায় ফাঁক, আর কী মত বিরোধীদের
বাজেট নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বাজেটে যেমন বেকারি-মুদ্রাস্ফীতি নিয়ে কোনও কথা বলা হয়নি, তেমনই বেশ কিছু মৌলিক প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
নিজের পঞ্চম তথা দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কর ছাড়, মধ্যবিত্তের সুরাহা, মহিলা ও বয়স্কদের সুবিধা, নানা বিশেষণ প্রয়োজ করা হচ্ছে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীরা স্বাভাবিকভাবেই বাজেটকে স্বাগত জানাচ্ছেন। যদিও বিরোধীদের তরফ থেকে এই বাজেটকে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলছেন, দেশের সব থেকে বড় যে দুই সমস্যা বেকারি ও মুদ্রাস্ফীতি, তা নিয়েই কোনও কথা বলা হয়নি এই বাজেটে।
|
কংগ্রেসের প্রতিক্রিয়া
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেছেন, কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। বাজেটে গরিব মানুষের জন্য কিংবা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোনও কথা বলা হয়নি। সরকারি শূন্যপদ পূরণের কোনও কথা বলা হয়নি এই বাজেটে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, গতবারের বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, মনরেগা এবং তফশিলিদের কল্যাণে বরাদ্দের জন্য অনেকেই প্রশংসা করেছিলেন। কিন্তু এবারের বাজেট হল ওভার প্রমিড, আন্ডার ডেলিভারড।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, এই বাজেটে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির কথা নেই। রয়েছে কেবল ঘোষণা। তিনি বলেছেন, পিএম কিসার যোজনা থেকে কেবল বিমা কোম্পানিগুলি উপকৃত হয়েছে, সেখানে কৃষকদের কোনও লাভ হয়নি। কংগ্রেস সাংসদ শশী তারুর বলেছেন, কিছু মৌলিক প্রশ্নের উত্তর নেই এই বাজেটে।

মেহবুবা মুফতির প্রতিক্রিয়া
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এদিন তিনি কেন্দ্রীয় বাজেট নিয়ে বলেছেন, একই ধরনের বাজেট গত ৮-৯ বছর ধরে হয়ে আসছে। কর বাড়লেও, কোনও কল্যাণমূলক প্রকল্প কিংবা ভর্তুকিতে অর্থ ব্যয় করা হচ্ছে না। পুঁজিপতি এবং বড় ব্যবসায়ীদের জন্য করা আদায় করা হচ্ছে। যাঁরা দরিদ্রসীমার ওপরে উঠেছিলেন, তাঁরা আবার নিচে নেমে যাচ্ছেন।

সমাজবাদী পার্টির প্রতিক্রিয়া
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি টানা ক্ষমতায় রয়েছে প্রায় নয় বছর। সেই সময় জনগণকে কিছুই দেয়নি। এখন তারা কী দেবে। তিনি অভিযোগ করেছেন, বিজেপির বাজেট মূল্যবৃদ্ধি ও বেকারি বাড়ায়। সেখানে কোনও আশা নেই, শুধুই নিরাশা। বাজেটে কৃষক, শ্রমি, যুবক, মহিলা, ছোট ব্যবসায়ীদের জন্য কোনও সুবিধা নেই, যা রয়েছে শুধুই ধনীদের জন্য। কৃষক, যুবকদের জন্য এই বাজেটে কিছুই বলা হয়নি। এই বাজেটে রেলকেও উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব।

তেজস্বী যাদবের প্রতিক্রিয়া
বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, বিহারের জন্য এই বাজেটে কিছুই দেওয়া হয়নি। কৃষক কিংবা রেল, কারও জন্যই কিছু নেই। ইউপিএ আমলে বিহারকে যা দেওয়া হয়েছিল, তা কি এই সরকার দিয়েছে, প্রশ্ন করেছেন তিনি।

অরবিন্দ কেজরিওয়ালের প্রতিক্রিয়া
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বাজেটে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পাওয়ার কোনও উপায়ের কথা বলা হয়নি। এই বাজেটে মুদ্রাস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। কেজরিওয়াল মনে করছেন, এই বাজেটে বেকারত্বের মোকাবিলাওয় কিছু বলা হয়নি। এবারের বাজেটে শিক্ষায় বরাদ্দ ২.৬৪ শতাংশ থেকে কমিয়ে ২.৫০ শতাংশ করা হয়েছে, অন্যদিকে স্বাস্থ্যে ২.২ শতাংশ থেকে কমিয়ে ১.৯৮ শতাংশ করা হয়েছে। যা ক্ষতিকারণ বলে মন্তব্য করেছেন তিনি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications