Post Office Scheme: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৩ পরিবর্তন, ঘোষণা সরকারের
Post Office Scheme: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট হল ছোট সঞ্চয় স্কিমগুলির মধ্যে একটি। যা অর্থমন্ত্রকের অধীনে ডাক বিভাগ এবং আর্থনৈতিক বিষয়ক বিভাগ দ্বারা পরিচালিত হয়।
সরকার ৩ জুলাই ২০২৩-এ অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ দ্বারা জারি করা একটি ই-গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পোস্ট অফিস সঞ্জয় অ্যাকাউন্চের নিয়মগুলিতে বেশ কয়েকটি পরিবর্তন করেছে।

- সর্বোচ্চ অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা
সরকার এখানে যৌথ অ্যাকাউন্ট রাখতে পারে এমন প্রাপ্তবয়স্কের সংখ্যা দুই থেকে সর্বোচ্চ তিনজন পর্যন্ত বৃদ্ধি করেছে। আগে, ২০১৯-এর পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্কিমের অধীনে শুধুমাত্র দুজন ব্যক্তি যৌথভাবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারতেন। কিন্তু ২০২৩-এর এই সংশোধনে সর্বাধিক তিনজন সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- প্রত্যাহারের নিয়ম
অ্যাকাউন্ট হোল্ডাররা এখন তাদের পাসবুকের সঙ্গে ফর্ম ২ -এর পরিবর্তে যথাযথভাবে ফাইল করা ফর্ম ৩ জমা করে তাদের অ্যাকাউন্ট থেকে ন্যূনতম পঞ্চাশ টাকা তুলতে পারবেন। চেক বা ইলেকট্রনিক উপায়ে ন্যূনতম নির্ধারিত সীমার ওপরে ব্যালেন্সের প্রাপ্যতা সাপেক্ষে অ্যাকাউন্ট থেকে তোলা যেতে পারে।
- একটি অ্যাকাউন্টে জমার ওপরে সুদ
মাসের দশম দিন এবং মাসের শেষের মধ্যে একটি অ্যাকাউন্টে সর্বনিম্ন পরিমাণ, বার্ষিক ৪ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই ধরনের সুদের হিসাব করে প্রতি বছর শেষে অ্যাকাউন্টে জমা করতে হবে। নতুন বিধান পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (সংশোধন) স্কিম ২০২৩-এর অধীনে সরকার মাসের শেষে শব্দগুলির জন্য প্রধান স্কিমে বলেছে, মাসের শেষ পর্যন্ত শব্দগুলি প্রতিস্থাপিত হবে।
যদি একটি ক্যালেন্ডার বছরে একটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়, তাহলে অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার আগের মাসের শেষ পর্যন্ত সুদ পরিশোধ করা হবে। যদি একজন অ্যাকাউন্ড হোল্ডার মারা যান, তাহলে তাঁর অ্যাকাউন্টের সুদ শুধুমাত্র সেই মাসের শেষের দিকে দেওয়া হবে, যে মাসে অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে।
যে কোনও মাসের ক্ষেত্রে, যে মাসের ১০ তারিখ থেকে শেষ দিনের মধ্যে যে কোনও সময়ে অ্যাকাউন্টে টাকার পরিমাণ ৫০০ টাকার কম থাকলে, সেই অ্যাকাউন্টে কোন সুদ প্রদান করা হয় না।












Click it and Unblock the Notifications