Union Budget 2023: আশায় বেতনভোগীরা! বর্তমানে চালু ও পুরনো আয়কর স্ল্যাব একনজরে
প্রত্যেক বাজেটের আগে বেতনভুক কর্মীরা বাজেটে কর ছাড়ের আশা করে থাকেন। কিন্তু গত আটবছরে করের হারের কোনও পরিবর্তন হয়নি। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২০-তে বাজেট পেশের সময় ঐচ্ছিক ব্যবস্থা চালু করেছিলেন।
সাধারণভাবে প্রত্যেক বাজেটে চাকুরিজীবীরা অপেক্ষায় থাকেন, যদি স্ল্যাব পরিবর্তনে রেহাই পাওয়া যায়। তবে যে বছরে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই ২০১৪-তে কর ছাড়ের সীমা শেষবার সংশোধিত হয়েছিল। এর পর থেকে আয়কর স্ল্যাবের কোনও পরিবর্তন হয়নি। শেষ আর্থিক বছর অর্থাৎ ২০২২-২৩-তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এব্যাপারে কিছুই বলেননি। তবে ২০২০-র বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন কর ব্যবস্থা চালু করেছিলেন, যা ছিল ঐচ্ছিক।

ট্যাক্সের জন্য নতুন স্ল্যাব
- ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কর মুক্ত করে দেওয়া হয়।
- ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে পুরনো ও নতুন উভয় ক্ষেত্রেই ৫ শতাংশ করের কথা বলা হয়েছিল
- ব্যক্তিগত আয় ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় ১০ শতাংশ করের কথা বলা হয়েছিল
- ৭,৫ থেকে ১০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় ১৫ শতাংশ করের কথা বলা হয়েছিল

১০ লক্ষের ওপরে তিনটি স্ল্যাব
- ব্যক্তিগত আয় ১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ টাকার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় করের হার ২০ শতাংশ।
- ১২.৫ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষেত্রে নতুন ব্যবস্থায় কর ২৫ শতাংশ
- ১৫ লক্ষ টাকার ওপরে আয়ের ক্ষেত্রে নতুন ব্যবস্থায় কর ৩০ শতাংশ

পুরনো ট্যাক্স স্ল্যাবে কী ছিল
- ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর ছিল না
- ২.৫ থেকে ৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে পুরনো ও নতুন উভয় ক্ষেত্রে কর ৫ শতাংশ
- ব্যক্তিগত আয় ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকার মধ্যে হলে পুরনো ব্যবস্থায় কর ১৫ শতাংশ
- আয় ৭.৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হওয়ার ক্ষেত্রে পুরনো ব্যবস্থায় কর ২০ শতাংশ
- পুরনো ব্যবস্থায় ১০ লক্ষের ওপরে আয়ের ক্ষেত্রে কর ৩০ শতাংশ

সংসদে বাজেট পেশ বেলা ১১ টায়
বুধবার ১ ফেব্রুয়ারি, বেলা ১১ টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৩-২৪ সালের বাজেট পেশ করবেন। চাকুরিজীবীরা আশা করছেন স্ট্যান্ডার্ড ডিকাকশন বাড়ানো হবে। ৮০সি ধারার কর ছাড়ের পরিমাণ বাড়ানোর আশাও তাঁরা করছেন। এখন অপেক্ষা কয়েক ঘন্টার।












Click it and Unblock the Notifications